শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলার  ৯ চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:০২ পিএম

হবিগঞ্জ জেলার  ৯ চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই
হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৪টি চা বাগানের মধ্যে ৯টিতে আজও কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পরও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত চা শ্রমিকরা এখন ক্ষুব্ধ। এই সংকট নিরসনে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।সংবাদ বিশ্লেষণ সেবা খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়বিহীন ৯টি বাগানের মধ্যে ৮টি চুনারুঘাট উপজেলায় এবং ১টি মাধবপুর উপজেলায় অবস্থিত। বাগানগুলো হলো- চন্ডীছড়া, রামগঙ্গা, চাকলাপঞ্জি, চাঁনপুর-জোয়ালভাঙ্গা, জঙ্গলবাড়ি, হাতিমারা, দেউন্দী, লস্করপুর ও বৈকুণ্ঠপুর চা বাগান। এসব বাগানে বসবাসরত হাজার হাজার শ্রমিক পরিবারের শিশুরা সরকারি প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কোথাও বাগান কর্তৃপক্ষ পরিচালিত নামমাত্র বেসরকারি স্কুল থাকলেও সেখানে নেই পর্যাপ্ত শিক্ষক কিংবা মানসম্মত শিক্ষার পরিবেশ। ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিশু, যার সরাসরি প্রভাব পড়ছে ওই অঞ্চলের নিরক্ষরতার হারের ওপর। বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিক রনজিত কুমার আক্ষেপ করে বলেন, সরকারি স্কুলে এখন শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু আমাদের বাগানে স্কুল না থাকায় আমাদের সন্তানরা সেই সুযোগ পায় না। নামমাত্র যে স্কুলটি আছে, সেখানেও কার্যকর কোনো পড়াশোনা হয় না। হবিগঞ্জ-৪ আসনের বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, ৯টি বাগানে স্কুল না থাকা একটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। একটি গ্রামেই যেখানে দুটি সরকারি স্কুল থাকে, সেখানে হাজার হাজার মানুষের বাস থাকা চা বাগানগুলো কেন চরম অবহেলায় পড়ে থাকবে? আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান করবেন। এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) শাহ আলম জানান, আমাদের পক্ষ থেকে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। উচ্চপর্যায়ের সদিচ্ছা ও নির্দেশনা পেলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। আমরা এ নিয়ে কাজ করে যাচ্ছি। চা শ্রমিকদের দাবি, শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় দ্রুত এই ৯টি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলার  ৯ চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৪টি চা বাগানের মধ্যে ৯টিতে আজও কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পরও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত চা শ্রমিকরা এখন ক্ষুব্ধ। এই সংকট নিরসনে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।সংবাদ বিশ্লেষণ সেবা খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়বিহীন ৯টি বাগানের মধ্যে ৮টি চুনারুঘাট উপজেলায় এবং ১টি মাধবপুর উপজেলায় অবস্থিত। বাগানগুলো হলো- চন্ডীছড়া, রামগঙ্গা, চাকলাপঞ্জি, চাঁনপুর-জোয়ালভাঙ্গা, জঙ্গলবাড়ি, হাতিমারা, দেউন্দী, লস্করপুর ও বৈকুণ্ঠপুর চা বাগান। এসব বাগানে বসবাসরত হাজার হাজার শ্রমিক পরিবারের শিশুরা সরকারি প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কোথাও বাগান কর্তৃপক্ষ পরিচালিত নামমাত্র বেসরকারি স্কুল থাকলেও সেখানে নেই পর্যাপ্ত শিক্ষক কিংবা মানসম্মত শিক্ষার পরিবেশ। ফলে মানসম্মত প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিশু, যার সরাসরি প্রভাব পড়ছে ওই অঞ্চলের নিরক্ষরতার হারের ওপর। বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিক রনজিত কুমার আক্ষেপ করে বলেন, সরকারি স্কুলে এখন শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু আমাদের বাগানে স্কুল না থাকায় আমাদের সন্তানরা সেই সুযোগ পায় না। নামমাত্র যে স্কুলটি আছে, সেখানেও কার্যকর কোনো পড়াশোনা হয় না। হবিগঞ্জ-৪ আসনের বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, ৯টি বাগানে স্কুল না থাকা একটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। একটি গ্রামেই যেখানে দুটি সরকারি স্কুল থাকে, সেখানে হাজার হাজার মানুষের বাস থাকা চা বাগানগুলো কেন চরম অবহেলায় পড়ে থাকবে? আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান করবেন। এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) শাহ আলম জানান, আমাদের পক্ষ থেকে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। উচ্চপর্যায়ের সদিচ্ছা ও নির্দেশনা পেলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। আমরা এ নিয়ে কাজ করে যাচ্ছি। চা শ্রমিকদের দাবি, শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় দ্রুত এই ৯টি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x