শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরের শাহপরান থানা এলাকার খাদিমনগর ও বহর মৌজার সরকারি খাস জমির ওপর অনুমোদন ছাড়াই একাধিক বাণিজ্যিক অ্যালুমিনিয়াম বাসন কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বহর ও খাদিমনগর মৌজার কিছু খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। ওই এলাকায় কয়েকটি অ্যালুমিনিয়াম বাসন তৈরির কারখানা স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানাগুলোর কোনো কোনো স্থানে ‘বিসিক শিল্পনগরী’ নাম ব্যবহার করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবে এসব কারখানা বিসিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে স্থাপন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, বহর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে দেয়াল ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অ্যালুমিনিয়াম বাসনের কারখানা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে পরিবেশ ও স্থানীয় প্রতিবেশের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। অভিযোগে কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীদের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আপত্তি ও অভিযোগ জানানো হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ বা জমির মালিকানা যাচাইয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সরকারি খাস জমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয়রা সিলেটের জেলা প্রশাসন, ভূমি প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে জমির মালিকানা ও কারখানাগুলোর অনুমোদনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। সরকারি খাস জমির ওপর স্থাপনা নির্মাণ এবং কারখানা পরিচালনার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরের শাহপরান থানা এলাকার খাদিমনগর ও বহর মৌজার সরকারি খাস জমির ওপর অনুমোদন ছাড়াই একাধিক বাণিজ্যিক অ্যালুমিনিয়াম বাসন কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বহর ও খাদিমনগর মৌজার কিছু খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। ওই এলাকায় কয়েকটি অ্যালুমিনিয়াম বাসন তৈরির কারখানা স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানাগুলোর কোনো কোনো স্থানে ‘বিসিক শিল্পনগরী’ নাম ব্যবহার করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবে এসব কারখানা বিসিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে স্থাপন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, বহর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে দেয়াল ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অ্যালুমিনিয়াম বাসনের কারখানা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে পরিবেশ ও স্থানীয় প্রতিবেশের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। অভিযোগে কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীদের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আপত্তি ও অভিযোগ জানানো হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ বা জমির মালিকানা যাচাইয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সরকারি খাস জমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয়রা সিলেটের জেলা প্রশাসন, ভূমি প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে জমির মালিকানা ও কারখানাগুলোর অনুমোদনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। সরকারি খাস জমির ওপর স্থাপনা নির্মাণ এবং কারখানা পরিচালনার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x