শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকায় সরকারি খাস জমি, বন্দোবস্ত ও লিজ দেওয়া ভূমি এবং চা বাগানের জায়গা অবৈধভাবে দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে পাহাড়, টিলা ও বনাঞ্চল কেটে প্লট তৈরি এবং অনুমোদন ছাড়া ঘরবাড়ি নির্মাণের অভিযোগও করেছেন স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী, শাহপরান থানা এলাকার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, আটগাঁওসহ বিভিন্ন মৌজায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি, পতিত ভূমি, টিলা ও চা বাগানের জায়গা দখলের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র বিভিন্ন এলাকার সরকারি ও লিজকৃত জমি নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে সাধারণ মানুষের কাছে স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছে। এসব জমি বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন স্থানে পাহাড় ও টিলা কেটে জমি সমতল করে প্লট তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুরমা গেট, দলুইপাড়া, জাকারিয়া পার্ক সংলগ্ন এলাকা, চকগ্রাম, দাসপাড়া, খুনিরচক, পীরেরবাজার, শাহ সুন্দর মাজার এলাকা, মোকামেরপুল, ছড়াগাং, দেওয়ান মাজার শরিফ এলাকা, কালীমন্দির সংলগ্ন এলাকা ও মলাই টিলাসহ বিভিন্ন স্থানে সরকারি ও অন্যান্য শ্রেণির জমি দখল এবং ভূমির প্রকৃতি পরিবর্তনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে সরকারি জমি ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়-টিলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে। এ বিষয়ে স্থানীয়রা সিলেটের জেলা প্রশাসন, ভূমি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে সরকারি খাস জমি ও লিজকৃত ভূমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে সরকারি জমি দখল, চা বাগানের ভূমি বিক্রি এবং পাহাড়-টিলা কাটার অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকায় সরকারি খাস জমি, বন্দোবস্ত ও লিজ দেওয়া ভূমি এবং চা বাগানের জায়গা অবৈধভাবে দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে পাহাড়, টিলা ও বনাঞ্চল কেটে প্লট তৈরি এবং অনুমোদন ছাড়া ঘরবাড়ি নির্মাণের অভিযোগও করেছেন স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী, শাহপরান থানা এলাকার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, আটগাঁওসহ বিভিন্ন মৌজায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি, পতিত ভূমি, টিলা ও চা বাগানের জায়গা দখলের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র বিভিন্ন এলাকার সরকারি ও লিজকৃত জমি নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে সাধারণ মানুষের কাছে স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছে। এসব জমি বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন স্থানে পাহাড় ও টিলা কেটে জমি সমতল করে প্লট তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুরমা গেট, দলুইপাড়া, জাকারিয়া পার্ক সংলগ্ন এলাকা, চকগ্রাম, দাসপাড়া, খুনিরচক, পীরেরবাজার, শাহ সুন্দর মাজার এলাকা, মোকামেরপুল, ছড়াগাং, দেওয়ান মাজার শরিফ এলাকা, কালীমন্দির সংলগ্ন এলাকা ও মলাই টিলাসহ বিভিন্ন স্থানে সরকারি ও অন্যান্য শ্রেণির জমি দখল এবং ভূমির প্রকৃতি পরিবর্তনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে সরকারি জমি ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়-টিলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে। এ বিষয়ে স্থানীয়রা সিলেটের জেলা প্রশাসন, ভূমি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে সরকারি খাস জমি ও লিজকৃত ভূমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে সরকারি জমি দখল, চা বাগানের ভূমি বিক্রি এবং পাহাড়-টিলা কাটার অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x