সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
পাঠক: ২৫৫ জন
প্রিন্ট ফটোকার্ড

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের দীর্ঘস্থায়ী সংকট থেকে সিলেট মহানগরীর মানুষকে স্বস্তি দিতে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় শহররক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে মহানগরীর দীর্ঘদিনের এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মীরেরচকে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এসব তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের মানুষের দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা স্থায়ীভাবে সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু তাৎক্ষণিকভাবে নদীভাঙন ঠেকালেই হবে না, ভবিষ্যতে এসব দুর্যোগ যাতে মানুষের জীবন ও সম্পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকার কাজ বর্তমানে চলমান রয়েছে। নগরীর অন্যান্য এলাকার মতো মীরেরচকসহ অনুন্নত এলাকাগুলোকেও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।’ পরিদর্শনকালে মীরেরচক এলাকাবাসী নদীভাঙনকবলিত স্থানগুলো সিসিক প্রশাসককে ঘুরিয়ে দেখান। এসময় এলাকাবাসী জানান, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকার অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সিসিক প্রশাসকের কাছে অনুরোধ জানান। এ সময় মীরেরচকে সড়ক নির্মাণের আশ্বাস দেন সিসিক প্রশাসক। তিনি বলেন, ‘মহানগরীর মানসম্মত সড়কব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে সড়ক নির্মাণ করতে হলে সড়কের উভয় পাশে বসবাসকারী ও ভূমির মালিকদের জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিতে হবে। সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিকল্পিত ও প্রশস্ত সড়ক নির্মাণ করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘সড়ক নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে মীরেরচকের সার্বিক চিত্র বদলে যাবে। এলাকার উন্নয়ন হলে জমির মূল্যও বাড়বে। তাই বৃহত্তর জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিলেও তা শেষ পর্যন্ত এলাকাবাসীর জন্যই সুফল বয়ে আনবে।’ পরে সিসিক প্রশাসক ৩১ নম্বর ওয়ার্ডের বৃহত্তর মীরেরচক এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তিনি জামেয়া আলীমুস সুন্নাহ মাদ্রাসা ও মুরাদপুর এলাকায় সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের দীর্ঘস্থায়ী সংকট থেকে সিলেট মহানগরীর মানুষকে স্বস্তি দিতে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় শহররক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে মহানগরীর দীর্ঘদিনের এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মীরেরচকে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এসব তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের মানুষের দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা স্থায়ীভাবে সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু তাৎক্ষণিকভাবে নদীভাঙন ঠেকালেই হবে না, ভবিষ্যতে এসব দুর্যোগ যাতে মানুষের জীবন ও সম্পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকার কাজ বর্তমানে চলমান রয়েছে। নগরীর অন্যান্য এলাকার মতো মীরেরচকসহ অনুন্নত এলাকাগুলোকেও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।’ পরিদর্শনকালে মীরেরচক এলাকাবাসী নদীভাঙনকবলিত স্থানগুলো সিসিক প্রশাসককে ঘুরিয়ে দেখান। এসময় এলাকাবাসী জানান, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকার অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সিসিক প্রশাসকের কাছে অনুরোধ জানান। এ সময় মীরেরচকে সড়ক নির্মাণের আশ্বাস দেন সিসিক প্রশাসক। তিনি বলেন, ‘মহানগরীর মানসম্মত সড়কব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে সড়ক নির্মাণ করতে হলে সড়কের উভয় পাশে বসবাসকারী ও ভূমির মালিকদের জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিতে হবে। সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিকল্পিত ও প্রশস্ত সড়ক নির্মাণ করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘সড়ক নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে মীরেরচকের সার্বিক চিত্র বদলে যাবে। এলাকার উন্নয়ন হলে জমির মূল্যও বাড়বে। তাই বৃহত্তর জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিলেও তা শেষ পর্যন্ত এলাকাবাসীর জন্যই সুফল বয়ে আনবে।’ পরে সিসিক প্রশাসক ৩১ নম্বর ওয়ার্ডের বৃহত্তর মীরেরচক এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তিনি জামেয়া আলীমুস সুন্নাহ মাদ্রাসা ও মুরাদপুর এলাকায় সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x