শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩
স্টাফ রিপোর্টার: সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানো নিয়ে তালাশ টেলিভিশনে ভিডিও সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় ৩ জনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।।

আটককৃতরা হলেন—শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের ৪৪ নম্বর রোডের ৫১ নম্বর বাসার মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪ নম্বর বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত ও আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এর আগে ‘সিলেটে নগরীর উপশহরে চুরকে পুলিশে না দিয়ে চুরির অপরাধে একজন নারীকে এভাবে শিকল পড়িয়ে নিয়ে যাওয়াটাও অপরাধ?  শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে স্থানীয় কয়েকজন ব্যক্তি আটক করেন। তার বিরুদ্ধে স্থানীয় একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগ করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে ওই কিশোরীকে শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাকে আটকের পর স্থানীয়রা থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে। মঙ্গলবার ঘটনাটির একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর কোমরে শিকল বাঁধা অবস্থায় তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যার দিকে মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগে ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন ওই কিশোরীকে আটক করেন। অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মারধর করা হয় এবং পরে কোমরে শিকল বেঁধে জনসমক্ষে রাস্তা দিয়ে হাঁটানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার: সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানো নিয়ে তালাশ টেলিভিশনে ভিডিও সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় ৩ জনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।।

আটককৃতরা হলেন—শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের ৪৪ নম্বর রোডের ৫১ নম্বর বাসার মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪ নম্বর বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত ও আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এর আগে ‘সিলেটে নগরীর উপশহরে চুরকে পুলিশে না দিয়ে চুরির অপরাধে একজন নারীকে এভাবে শিকল পড়িয়ে নিয়ে যাওয়াটাও অপরাধ?  শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে স্থানীয় কয়েকজন ব্যক্তি আটক করেন। তার বিরুদ্ধে স্থানীয় একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগ করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে ওই কিশোরীকে শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাকে আটকের পর স্থানীয়রা থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে। মঙ্গলবার ঘটনাটির একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর কোমরে শিকল বাঁধা অবস্থায় তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যার দিকে মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগে ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন ওই কিশোরীকে আটক করেন। অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মারধর করা হয় এবং পরে কোমরে শিকল বেঁধে জনসমক্ষে রাস্তা দিয়ে হাঁটানো হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x