শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার পুরষ্কার বিতরণ সম্পন্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

গোয়াইনঘাটে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার পুরষ্কার বিতরণ সম্পন্ন
গোয়াইনঘাটে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার পুরষ্কার বিতরণ- শিক্ষা ছাড়া অন্য কোনো কিছুই সম্ভব নয় : ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেছেন, শিক্ষাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষা ছাড়া অন্য কোনো কিছুই সম্ভব নয়। তিনি বলেন, সমাজের কল্যাণে কাজ করা অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার মতো সংগঠনগুলোকে সবাইকে অনুপ্রেরণা ও সহযোগিতা করতে হবে। এ ধরনের সংগঠনের উদ্যোগ সমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবার (১১ জুলাই) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, আজকের এই সংবর্ধনাই তোমাদের পথচলার শেষ নয়, বরং এটি নতুন যাত্রার সূচনা। সামনে তোমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। বিশেষ করে তোমাদের মা-বাবা ও শিক্ষকদের একটাই স্বপ্ন, তোমরা যেন সুশিক্ষিত হওয়ার পাশাপাশি একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। তিনি বলেন, নিজের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে এখন থেকেই কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। অর্জিত এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এখলাছুর রহমান, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর আহসান কবির, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাশরুফ আহমদ ও বাংলা বাজার মডেল একাডেমির প্রধান শিক্ষক রুবেল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার সমাজকল্যাণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী। এছাড়া সংগঠনের সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েক আহমদ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ ও জাহেদ আহমদ বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থসহ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাঝে মেডেল তুলে দেওয়া হয়। মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো- ৫ম শ্রেণিতে মুনতাহা ইব্রাহিম আনিশা, শাহরিয়ার নাফিজ, সাদিয়া সুলতানা এমা ও নীলিমা রহমান রুমা; ৬ষ্ঠ শ্রেণিতে মাহমুদুল হাসান সুলতান; ৭ম শ্রেণিতে মাহমুদুল হাসান; ৮ম শ্রেণিতে মিফতাহুল জান্নাত নাশাত ও মিনহাজ উদ্দিন এবং ১০ম শ্রেণিতে তানিয়া জান্নাত ও অন্নী রাণী দাস বর্ণা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার পুরষ্কার বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
গোয়াইনঘাটে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার পুরষ্কার বিতরণ- শিক্ষা ছাড়া অন্য কোনো কিছুই সম্ভব নয় : ইউএনও রতন কুমার অধিকারী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেছেন, শিক্ষাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষা ছাড়া অন্য কোনো কিছুই সম্ভব নয়। তিনি বলেন, সমাজের কল্যাণে কাজ করা অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার মতো সংগঠনগুলোকে সবাইকে অনুপ্রেরণা ও সহযোগিতা করতে হবে। এ ধরনের সংগঠনের উদ্যোগ সমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবার (১১ জুলাই) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, আজকের এই সংবর্ধনাই তোমাদের পথচলার শেষ নয়, বরং এটি নতুন যাত্রার সূচনা। সামনে তোমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। বিশেষ করে তোমাদের মা-বাবা ও শিক্ষকদের একটাই স্বপ্ন, তোমরা যেন সুশিক্ষিত হওয়ার পাশাপাশি একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। তিনি বলেন, নিজের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে এখন থেকেই কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। অর্জিত এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এখলাছুর রহমান, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর আহসান কবির, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাশরুফ আহমদ ও বাংলা বাজার মডেল একাডেমির প্রধান শিক্ষক রুবেল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার সমাজকল্যাণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী। এছাড়া সংগঠনের সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েক আহমদ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ ও জাহেদ আহমদ বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থসহ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাঝে মেডেল তুলে দেওয়া হয়। মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো- ৫ম শ্রেণিতে মুনতাহা ইব্রাহিম আনিশা, শাহরিয়ার নাফিজ, সাদিয়া সুলতানা এমা ও নীলিমা রহমান রুমা; ৬ষ্ঠ শ্রেণিতে মাহমুদুল হাসান সুলতান; ৭ম শ্রেণিতে মাহমুদুল হাসান; ৮ম শ্রেণিতে মিফতাহুল জান্নাত নাশাত ও মিনহাজ উদ্দিন এবং ১০ম শ্রেণিতে তানিয়া জান্নাত ও অন্নী রাণী দাস বর্ণা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x