শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: ‘সুস্থ দেহে সুন্দর মন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইসের ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, জামালগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রভাংশু রায়, সমাজসেবক আব্দুর রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আল মামুন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরউদ্দিন এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. তাইয়েবুন নেছা আফিন্দীসহ শিক্ষকবৃন্দ—মুজাহিদ হোসেন, অর্চনা রাণী তালুকদার, চন্দন চন্দ্র পাল, কবির উদ্দিন, মো. আব্দুস সালাম, মো. আতাউর রহমান, আবু সোহাগ, আনোয়ার হোসেন, এবিএম মাছুম, ইমরুল হাসান পলাশ ও ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোস্তফা কামাল খাঁন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে সমানভাবে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মননশীলতা বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে সহায়ক। অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: ‘সুস্থ দেহে সুন্দর মন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইসের ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, জামালগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রভাংশু রায়, সমাজসেবক আব্দুর রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আল মামুন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরউদ্দিন এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. তাইয়েবুন নেছা আফিন্দীসহ শিক্ষকবৃন্দ—মুজাহিদ হোসেন, অর্চনা রাণী তালুকদার, চন্দন চন্দ্র পাল, কবির উদ্দিন, মো. আব্দুস সালাম, মো. আতাউর রহমান, আবু সোহাগ, আনোয়ার হোসেন, এবিএম মাছুম, ইমরুল হাসান পলাশ ও ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোস্তফা কামাল খাঁন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে সমানভাবে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মননশীলতা বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে সহায়ক। অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x