শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সফরকে সুশৃঙ্খল ও সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে এবং সেই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণের বিষয়টি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় রাষ্ট্রপতির সফর উপলক্ষে নিরাপত্তা, প্রটোকল, অতিথি ব্যবস্থাপনা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।    

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট জেলা সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সফরকে সুশৃঙ্খল ও সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে এবং সেই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণের বিষয়টি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় রাষ্ট্রপতির সফর উপলক্ষে নিরাপত্তা, প্রটোকল, অতিথি ব্যবস্থাপনা এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।    

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x