শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস শ্রমমন্ত্রীর

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস শ্রমমন্ত্রীর
জৈন্তাপুর, প্রতিনিধি :: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস দিয়েছেন। আজ (শুক্রবার) জৈন্তাপুরে বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য নতুন ভবন, বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) এবং খেলাধুলার সামগ্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। জবাবে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সুশিক্ষিত, সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। মন্ত্রী জানান, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী অর্থবছরে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহের বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছের সঙ্গে নিজের নাম যুক্ত করে নিয়মিত পরিচর্যা করলে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায়। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান এবং এ কাজে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস শ্রমমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
জৈন্তাপুর, প্রতিনিধি :: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের আশ্বাস দিয়েছেন। আজ (শুক্রবার) জৈন্তাপুরে বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য নতুন ভবন, বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) এবং খেলাধুলার সামগ্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। জবাবে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সুশিক্ষিত, সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। মন্ত্রী জানান, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী অর্থবছরে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহের বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছের সঙ্গে নিজের নাম যুক্ত করে নিয়মিত পরিচর্যা করলে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায়। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান এবং এ কাজে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x