শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একঘন্টার ‘শাটডাউন’ থমকে গেলো সিলেট

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

একঘন্টার ‘শাটডাউন’ থমকে গেলো সিলেট
নিজস্ব প্রতিবেদক:: একঘন্টার ‘শাটডাউনে' থমকে গিয়েছিলো সিলেট। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের দোকানপাট বন্ধ রেখে চলছে এই কর্মসূচি। নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ। সেখানে ইতোমধ্যে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। দোকানপাট বন্ধ, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে; শহরের প্রধান প্রধান সড়কগুলোতে নেমেছে নীরবতা। ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রুত প্রতিকার দাবি জানিয়ে এই কর্মসূচির ডাক দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট ও যানবাহনে কর্মবিরতি এবং কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসছেন সিলেটের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। মেয়র আরিফুল হক চৌধুরীও কিছুক্ষণের আগে যোগ দিয়েছেন। শনিবার দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী। প্রচারপত্রে বলা হয়, “সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি—সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।” আরিফুল হক চৌধুরী বলেছেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।” তিনি আরও জানান, “আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।” এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রোববারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দাবি জানানো হয়— ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা। অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ঘোষণা দিয়েছেন, সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার কাজ আট বছরেও শেষ হয়নি। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। তবে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে মহাসড়ক এখন যানজট ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। আজকের এক ঘণ্টার ‘শাটডাউন’-এর মধ্য দিয়ে সিলেটবাসী সেই দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একঘন্টার ‘শাটডাউন’ থমকে গেলো সিলেট

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক:: একঘন্টার ‘শাটডাউনে' থমকে গিয়েছিলো সিলেট। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের দোকানপাট বন্ধ রেখে চলছে এই কর্মসূচি। নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ। সেখানে ইতোমধ্যে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। দোকানপাট বন্ধ, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে; শহরের প্রধান প্রধান সড়কগুলোতে নেমেছে নীরবতা। ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রুত প্রতিকার দাবি জানিয়ে এই কর্মসূচির ডাক দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট ও যানবাহনে কর্মবিরতি এবং কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসছেন সিলেটের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। মেয়র আরিফুল হক চৌধুরীও কিছুক্ষণের আগে যোগ দিয়েছেন। শনিবার দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী। প্রচারপত্রে বলা হয়, “সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি—সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।” আরিফুল হক চৌধুরী বলেছেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।” তিনি আরও জানান, “আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।” এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রোববারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দাবি জানানো হয়— ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা। অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ঘোষণা দিয়েছেন, সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার কাজ আট বছরেও শেষ হয়নি। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। তবে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে মহাসড়ক এখন যানজট ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। আজকের এক ঘণ্টার ‘শাটডাউন’-এর মধ্য দিয়ে সিলেটবাসী সেই দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
একঘন্টার ‘শাটডাউন’ থমকে গেলো সিলেট
0:00 / 0:00
1x