শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ড*ভ*ন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ড*ভ*ন্ড বিদ্যুৎ ব্যবস্থা
মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা ও ৫০টি ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বড় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। দুর্যোগ মোকাবেলায় সোমবার উপজেলা প্রশাসনের জরুরী সভা হয়েছে। রোববার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে এই ক্ষতি সাধিত হয়। জানা যায়, কালবৈশাখি ঝড়ে উপজেলার আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। আদমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি গাছগাছালি ভেঙ্গে পড়েছে। তাছাড়া গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও অসংখ্য স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। বড় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইন ও প্রয়োজনীয় মালামালসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।দু’টি কালভার্ট বিধ্বস্ত হয়ে পড়েছে। সকাল ১০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, কালবৈশাখি ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ জানা গেছে। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেয়ারম্যানদের মোবাইল ফোন বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরো কিছু ক্ষয়ক্ষতির তথ্য বিকাল পর্যন্ত পাওয়া যাবে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, কালবৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। গাছগাছালি ভেঙ্গে শতাধিক মিটার বিনষ্ট হয়েছে, ১৫০টি স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার ২২ বর্গকিলোমিটারে সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত, দু’টি কালভার্ট ও গাছগাছালি ভেঙ্গে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে। জরুরিভাবে দুর্যোগ মোকাবেলায় সোমবার সকালে সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ড*ভ*ন্ড বিদ্যুৎ ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা ও ৫০টি ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বড় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। দুর্যোগ মোকাবেলায় সোমবার উপজেলা প্রশাসনের জরুরী সভা হয়েছে। রোববার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে এই ক্ষতি সাধিত হয়। জানা যায়, কালবৈশাখি ঝড়ে উপজেলার আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। আদমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি গাছগাছালি ভেঙ্গে পড়েছে। তাছাড়া গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও অসংখ্য স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। বড় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইন ও প্রয়োজনীয় মালামালসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।দু’টি কালভার্ট বিধ্বস্ত হয়ে পড়েছে। সকাল ১০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, কালবৈশাখি ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ জানা গেছে। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেয়ারম্যানদের মোবাইল ফোন বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরো কিছু ক্ষয়ক্ষতির তথ্য বিকাল পর্যন্ত পাওয়া যাবে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, কালবৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। গাছগাছালি ভেঙ্গে শতাধিক মিটার বিনষ্ট হয়েছে, ১৫০টি স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার ২২ বর্গকিলোমিটারে সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত, দু’টি কালভার্ট ও গাছগাছালি ভেঙ্গে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে। জরুরিভাবে দুর্যোগ মোকাবেলায় সোমবার সকালে সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x