শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁশের সাঁকোই লাখাইয়ের ৩৫ গ্রামের মানুষের ভরসা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

বাঁশের সাঁকোই লাখাইয়ের ৩৫ গ্রামের মানুষের ভরসা
পারভেজ হাসান(হবিগঞ্জ) লাখাই, প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় ভাটি এলাকার প্রায় ৩৫টি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই জনগুরুত্বপূর্ণ স্থানে কোনো স্থায়ী সেতু নির্মাণ হয়নি। বর্ষা শেষে নদীর পানি কমতে শুরু করায় প্রতি বছরের মতো এবারও বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর দিয়েই পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে সেতু না থাকায় এই অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। নদীর দুই পাড়েই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। শিক্ষার্থী জাকির খান বলেন, "বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে। সরকার যদি আমাদের পড়ালেখার কথা চিন্তা করে ব্রিজটা দ্রুত করে দিতেন।" সিংহগ্রামের কৃষক সুজন মিয়া জানান, ব্রিজের অভাবে জমি থেকে উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজারে নিতে কষ্ট হয়। বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে দ্বিগুণ পরিবহন খরচ হয়, ফলে তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। গোপালপুর গ্রামের একজন অভিযোগ করেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ তাদের খোঁজ রাখেন না। বহু বছর ধরে স্থানীয়রা সুতাং নদীর ওপর একটি সেতুর স্বপ্ন দেখছেন, যা আজও বাস্তবে রূপ নেয়নি। এলাকার এই চরম দুর্ভোগের বিষয়ে জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও আশানুরূপ কোনো সমাধান দিতে পারেননি। বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভ স্বীকার করেন, এটি ৪-৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্থান। তিনি জানান, বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও নারীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, বিগত ৩-৪ বছর আগে ব্রিজ নির্মাণের জন্য সার্ভে (জরিপ) হলেও কেন এটি আলোর মুখ দেখেনি, তা তিনি জানেন না। লাখাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা এহতেসামুল হক বলেন, "বর্তমানে কোনো বরাদ্দ নেই, তবে খুব তাড়াতাড়ি এরকম প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে।আমরা নতুন করে প্রস্তাব পাঠিয়েছি ।" ৩-৪ বছর আগে সার্ভে হওয়ার পরও কেন সেতুটি নির্মাণ হয়নি— এই প্রশ্নের উত্তরে তিনি অজ্ঞতা প্রকাশ করেন, যা এলাকাবাসীর হতাশা আরও বাড়িয়েছে। জনপ্রতিনিধি ও কর্মকর্তার এই বক্তব্য প্রমাণ করে যে জনদুর্ভোগের বিষয়টি অবগত থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। লাখাইয়ের ৩৫ গ্রামের মানুষ জরুরি ভিত্তিতে সুতাং নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের জন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁশের সাঁকোই লাখাইয়ের ৩৫ গ্রামের মানুষের ভরসা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
পারভেজ হাসান(হবিগঞ্জ) লাখাই, প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় ভাটি এলাকার প্রায় ৩৫টি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই জনগুরুত্বপূর্ণ স্থানে কোনো স্থায়ী সেতু নির্মাণ হয়নি। বর্ষা শেষে নদীর পানি কমতে শুরু করায় প্রতি বছরের মতো এবারও বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর দিয়েই পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে সেতু না থাকায় এই অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। নদীর দুই পাড়েই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। শিক্ষার্থী জাকির খান বলেন, "বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে। সরকার যদি আমাদের পড়ালেখার কথা চিন্তা করে ব্রিজটা দ্রুত করে দিতেন।" সিংহগ্রামের কৃষক সুজন মিয়া জানান, ব্রিজের অভাবে জমি থেকে উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজারে নিতে কষ্ট হয়। বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে দ্বিগুণ পরিবহন খরচ হয়, ফলে তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। গোপালপুর গ্রামের একজন অভিযোগ করেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ তাদের খোঁজ রাখেন না। বহু বছর ধরে স্থানীয়রা সুতাং নদীর ওপর একটি সেতুর স্বপ্ন দেখছেন, যা আজও বাস্তবে রূপ নেয়নি। এলাকার এই চরম দুর্ভোগের বিষয়ে জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও আশানুরূপ কোনো সমাধান দিতে পারেননি। বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভ স্বীকার করেন, এটি ৪-৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্থান। তিনি জানান, বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও নারীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, বিগত ৩-৪ বছর আগে ব্রিজ নির্মাণের জন্য সার্ভে (জরিপ) হলেও কেন এটি আলোর মুখ দেখেনি, তা তিনি জানেন না। লাখাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা এহতেসামুল হক বলেন, "বর্তমানে কোনো বরাদ্দ নেই, তবে খুব তাড়াতাড়ি এরকম প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে।আমরা নতুন করে প্রস্তাব পাঠিয়েছি ।" ৩-৪ বছর আগে সার্ভে হওয়ার পরও কেন সেতুটি নির্মাণ হয়নি— এই প্রশ্নের উত্তরে তিনি অজ্ঞতা প্রকাশ করেন, যা এলাকাবাসীর হতাশা আরও বাড়িয়েছে। জনপ্রতিনিধি ও কর্মকর্তার এই বক্তব্য প্রমাণ করে যে জনদুর্ভোগের বিষয়টি অবগত থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। লাখাইয়ের ৩৫ গ্রামের মানুষ জরুরি ভিত্তিতে সুতাং নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের জন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x