শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে আমিন কর্মকারের অর্থায়ন ও গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ৭কিলোমিটার রাস্তা মেরামত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম

নাচোলে আমিন কর্মকারের অর্থায়ন ও গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ৭কিলোমিটার রাস্তা মেরামত
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়নের ধবল দীঘি পাড়া গ্রাম থেকে রাওতাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কাঁচা রাস্তা একক অর্থায়নে মেরামত করছেন সমাজসেবক ও ভেষজ চিকিৎসক শ্রী আমিন কর্মকার। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সরকারি কোনো উদ্যোগ না থাকায়, আমিন কর্মকার গ্রামের মানুষের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ধবল দীঘি পাড়া থেকে রাওতাড়া গ্রামে অবস্থিত ইলামিত্রের মট পর্যন্ত রাস্তার কাজ চলছে আমিন কর্মকারের অর্থায়নে এবং গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, তারা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় এই রাস্তা পাকাকরণের আবেদন জানিয়েছেন। আমিন কর্মকার বলেন, দীর্ঘদিন থেকে এই রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্ষায় কাঁদার কারণে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে যায়। মাত্র ৭ কিলোমিটারের রাস্তার জন্য আমাদের ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয় ইলা মিত্র সংগ্রহশালা এবং নাচোলে। এজন্য আমি নিজ উদ্যোগে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সমান করে অন্তত চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, “আমরা ইতোমধ্যে রাস্তাটির প্রস্তাবনা দিয়েছি, শিগগিরই এটি অন্তর্ভুক্ত হবে বলে আশা করি। পাশাপাশি সরকারের পাশাপাশি যদি সমাজের প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিরা এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।” গ্রামবাসীর আশা, শিগগিরই এই রাস্তাটি সরকারিভাবে পাকা হবে, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে আমিন কর্মকারের অর্থায়ন ও গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ৭কিলোমিটার রাস্তা মেরামত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়নের ধবল দীঘি পাড়া গ্রাম থেকে রাওতাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কাঁচা রাস্তা একক অর্থায়নে মেরামত করছেন সমাজসেবক ও ভেষজ চিকিৎসক শ্রী আমিন কর্মকার। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সরকারি কোনো উদ্যোগ না থাকায়, আমিন কর্মকার গ্রামের মানুষের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ধবল দীঘি পাড়া থেকে রাওতাড়া গ্রামে অবস্থিত ইলামিত্রের মট পর্যন্ত রাস্তার কাজ চলছে আমিন কর্মকারের অর্থায়নে এবং গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, তারা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় এই রাস্তা পাকাকরণের আবেদন জানিয়েছেন। আমিন কর্মকার বলেন, দীর্ঘদিন থেকে এই রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্ষায় কাঁদার কারণে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে যায়। মাত্র ৭ কিলোমিটারের রাস্তার জন্য আমাদের ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয় ইলা মিত্র সংগ্রহশালা এবং নাচোলে। এজন্য আমি নিজ উদ্যোগে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সমান করে অন্তত চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, “আমরা ইতোমধ্যে রাস্তাটির প্রস্তাবনা দিয়েছি, শিগগিরই এটি অন্তর্ভুক্ত হবে বলে আশা করি। পাশাপাশি সরকারের পাশাপাশি যদি সমাজের প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিরা এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।” গ্রামবাসীর আশা, শিগগিরই এই রাস্তাটি সরকারিভাবে পাকা হবে, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x