শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সত্য উন্মোচন : রানিয়ার ছয় সন্তান আর বেঁচে নেই

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:২২ পিএম

সত্য উন্মোচন : রানিয়ার ছয় সন্তান আর বেঁচে নেই
অনলাইন ডেস্ক: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে নিখোঁজ হওয়া ডেন্টিস্ট ও সাবেক দাবা চ্যাম্পিয়ন রানিয়া আল আব্বাসির ছয় সন্তানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার নিখোঁজদের জন্য তৈরি করা জাতীয় কমিশন ‘এনসিএমপি’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, দীর্ঘ তদন্ত, তথ্য-যাচাই ও বিভিন্ন সূত্রের বিশ্লেষণের ভিত্তিতে তারা ‘উচ্চমাত্রার পেশাদার নিশ্চয়তা’ নিয়ে বলতে পারছে যে রানিয়া আল-আব্বাসির সন্তানরা আর জীবিত নেই। ২০১৩ সালের মার্চে রাজধানী দামেস্কের নিজ বাড়ি থেকে রানিয়া, তার স্বামী আবদুল রহমান ইয়াসিন এবং তাদের ৩ থেকে ১৫ বছর বয়সী ছয় সন্তানকে সরকারি বাহিনী আটক করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এর পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বছরের পর বছর ধরে শিশুদের ভাগ্য অজানা থাকায় তারা সিরিয়ার গুম ও নিখোঁজ হওয়া হাজারো শিশুর প্রতীকে পরিণত হয়েছিল। রানিয়ার ভাই হাসান আল-আব্বাসি এক ভিডিও বার্তায় জানান, পরিবার অবশেষে কিছু ভিডিও ফুটেজ দেখতে সক্ষম হয়েছে, যা ২০১৩ সালের দামেস্কের কুখ্যাত তাদামন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত প্রধান সন্দেহভাজনের কাছ থেকে পাওয়া যায়। তিনি বলেন, ভিডিওর একপর্যায়ে অন্ধকার একটি কক্ষে কয়েকজন শিশুকে ‘সন্ত্রাসবাদের বড় অর্থদাতা’ বলে অভিযুক্ত করা হচ্ছিল। তবে রানিয়া আল-আব্বাসী ও তার স্বামী আবদুল রহমান ইয়াসিনের পরিণতি এখনো আনুষ্ঠানিকভাবে অজানা। বিভিন্ন মানবাধিকার সংস্থার ধারণা, তারাও নিহত হয়েছেন, তবে তাদের মরদেহ এখনো উদ্ধার হয়নি। এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে যা সাবেক আসাদ সরকারের কুখ্যাত কর্মকর্তা আমজাদ ইউসুফকে শিশুদের হত্যার সঙ্গে যুক্ত করে। আমজাদ ইউসুফ ২০১৩ সালের তাদামন গণহত্যার অন্যতম অভিযুক্ত ব্যক্তি। ২০২২ সালে প্রকাশিত ভিডিওতে তাকে চোখ বাঁধা বন্দিদের গুলি করে হত্যা করতে দেখা যায়, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সিরিয়ার গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের দীর্ঘ শাসনামলে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সরকার গঠনের পর এইসব গুম ও নিখোঁজের ঘটনা তদন্তে বিশেষ কমিশন কাজ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সত্য উন্মোচন : রানিয়ার ছয় সন্তান আর বেঁচে নেই

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image
অনলাইন ডেস্ক: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে নিখোঁজ হওয়া ডেন্টিস্ট ও সাবেক দাবা চ্যাম্পিয়ন রানিয়া আল আব্বাসির ছয় সন্তানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার নিখোঁজদের জন্য তৈরি করা জাতীয় কমিশন ‘এনসিএমপি’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, দীর্ঘ তদন্ত, তথ্য-যাচাই ও বিভিন্ন সূত্রের বিশ্লেষণের ভিত্তিতে তারা ‘উচ্চমাত্রার পেশাদার নিশ্চয়তা’ নিয়ে বলতে পারছে যে রানিয়া আল-আব্বাসির সন্তানরা আর জীবিত নেই। ২০১৩ সালের মার্চে রাজধানী দামেস্কের নিজ বাড়ি থেকে রানিয়া, তার স্বামী আবদুল রহমান ইয়াসিন এবং তাদের ৩ থেকে ১৫ বছর বয়সী ছয় সন্তানকে সরকারি বাহিনী আটক করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এর পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বছরের পর বছর ধরে শিশুদের ভাগ্য অজানা থাকায় তারা সিরিয়ার গুম ও নিখোঁজ হওয়া হাজারো শিশুর প্রতীকে পরিণত হয়েছিল। রানিয়ার ভাই হাসান আল-আব্বাসি এক ভিডিও বার্তায় জানান, পরিবার অবশেষে কিছু ভিডিও ফুটেজ দেখতে সক্ষম হয়েছে, যা ২০১৩ সালের দামেস্কের কুখ্যাত তাদামন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত প্রধান সন্দেহভাজনের কাছ থেকে পাওয়া যায়। তিনি বলেন, ভিডিওর একপর্যায়ে অন্ধকার একটি কক্ষে কয়েকজন শিশুকে ‘সন্ত্রাসবাদের বড় অর্থদাতা’ বলে অভিযুক্ত করা হচ্ছিল। তবে রানিয়া আল-আব্বাসী ও তার স্বামী আবদুল রহমান ইয়াসিনের পরিণতি এখনো আনুষ্ঠানিকভাবে অজানা। বিভিন্ন মানবাধিকার সংস্থার ধারণা, তারাও নিহত হয়েছেন, তবে তাদের মরদেহ এখনো উদ্ধার হয়নি। এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে যা সাবেক আসাদ সরকারের কুখ্যাত কর্মকর্তা আমজাদ ইউসুফকে শিশুদের হত্যার সঙ্গে যুক্ত করে। আমজাদ ইউসুফ ২০১৩ সালের তাদামন গণহত্যার অন্যতম অভিযুক্ত ব্যক্তি। ২০২২ সালে প্রকাশিত ভিডিওতে তাকে চোখ বাঁধা বন্দিদের গুলি করে হত্যা করতে দেখা যায়, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সিরিয়ার গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের দীর্ঘ শাসনামলে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সরকার গঠনের পর এইসব গুম ও নিখোঁজের ঘটনা তদন্তে বিশেষ কমিশন কাজ করছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x