শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ক পারমিটে শ্রমিক নিতে চায় যুক্তরাজ্য

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

ওয়ার্ক পারমিটে শ্রমিক নিতে চায় যুক্তরাজ্য
অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বাংলাদেশিদের জন্য ওয়ার্কপারমিটে বৈধ পথে অভিবাসনের রাস্তা আরও বাড়াতে চায় ব্রিটেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্রিটিশ সরকারের এই আগ্রহের কথা জানান। মূলত অনিয়মিত পথের অভিবাসন ঠেকাতে ব্রিটিশ সরকার বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে প্রবেশের বৈধপথ আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানান তিনি। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ব্রিটেনে আশ্রয় আবেদন চাওয়ায় বাংলাদেশিদের অবস্থান পঞ্চম। কিন্তু বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে ব্রিটেন। এই কারণে বাংলাদেশিদের আশ্রয় আবেদন খুব একটা গৃহীত হয় না। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান বলছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট আবেদনের ৪০ শতাংশ গৃহীত হয়েছিল। কিন্তু ব্রিটিশ স্বরাষ্ট্রদপ্তর জানায়, বাংলাদেশিদের ক্ষেত্রে এটি ছিল মাত্র ১৪ শতাংশ। তবে অনিয়মিত পথ যেমন নৌকায় চ্যানেল অতিক্রম করে ব্রিটেনে পাড়ি জমানো আশ্রয় প্রার্থীদের প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে বৈঠকে সারাহ কুক জানান, বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে আগ্রহী ব্রিটিশ সরকার। তার সরকার একটি শৃঙ্খলাপূর্ণ এবং নিয়মিত পথে অভিবাসনের পথ প্রশস্ত করার পরিকল্পনা করছে বলে জানান তিনি। এক্ষেত্রে ব্রিটেনের প্রয়োজনীয় খাতগুলোর জন্য দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার মাধ্যমে এটি তৈরি করা যেতে পারে বলে জানান তিনি। বৈঠকে মানবপাচার এবং অভিবাসন প্রত্যাশীদের শোষণের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে জানা গেছে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, ব্রিটেনের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন করতে যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশের আরও বাস্তবভিত্তিক সহায়তা প্রয়োজন। এদিকে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বাংলাদেশি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে ব্রিটেনের পেশাগত প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা কর্মসূচি গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। তার মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণের সনদ অর্জনের সুযোগ পেলে তারা নিরাপদ ও নিয়মিত অভিবাসনে উৎসাহিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ক পারমিটে শ্রমিক নিতে চায় যুক্তরাজ্য

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বাংলাদেশিদের জন্য ওয়ার্কপারমিটে বৈধ পথে অভিবাসনের রাস্তা আরও বাড়াতে চায় ব্রিটেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্রিটিশ সরকারের এই আগ্রহের কথা জানান। মূলত অনিয়মিত পথের অভিবাসন ঠেকাতে ব্রিটিশ সরকার বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে প্রবেশের বৈধপথ আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানান তিনি। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ব্রিটেনে আশ্রয় আবেদন চাওয়ায় বাংলাদেশিদের অবস্থান পঞ্চম। কিন্তু বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে ব্রিটেন। এই কারণে বাংলাদেশিদের আশ্রয় আবেদন খুব একটা গৃহীত হয় না। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান বলছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট আবেদনের ৪০ শতাংশ গৃহীত হয়েছিল। কিন্তু ব্রিটিশ স্বরাষ্ট্রদপ্তর জানায়, বাংলাদেশিদের ক্ষেত্রে এটি ছিল মাত্র ১৪ শতাংশ। তবে অনিয়মিত পথ যেমন নৌকায় চ্যানেল অতিক্রম করে ব্রিটেনে পাড়ি জমানো আশ্রয় প্রার্থীদের প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে বৈঠকে সারাহ কুক জানান, বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে আগ্রহী ব্রিটিশ সরকার। তার সরকার একটি শৃঙ্খলাপূর্ণ এবং নিয়মিত পথে অভিবাসনের পথ প্রশস্ত করার পরিকল্পনা করছে বলে জানান তিনি। এক্ষেত্রে ব্রিটেনের প্রয়োজনীয় খাতগুলোর জন্য দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার মাধ্যমে এটি তৈরি করা যেতে পারে বলে জানান তিনি। বৈঠকে মানবপাচার এবং অভিবাসন প্রত্যাশীদের শোষণের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে জানা গেছে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, ব্রিটেনের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন করতে যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশের আরও বাস্তবভিত্তিক সহায়তা প্রয়োজন। এদিকে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বাংলাদেশি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে ব্রিটেনের পেশাগত প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা কর্মসূচি গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। তার মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণের সনদ অর্জনের সুযোগ পেলে তারা নিরাপদ ও নিয়মিত অভিবাসনে উৎসাহিত হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x