শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরে মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ!

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:১৩ পিএম

ওসমানী বিমানবন্দরে মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ!
মোহাম্মদপুর গ্রামবাসীর উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ স্টাফ রিপোর্টারঃ আসন্ন জগন্নাথপুর উপজেলা ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর সোমবার (১৮ মে) সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মোহাম্মদপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে কাছে পেয়ে বিমানবন্দর এলাকা এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। ফুল, করতালি ও শুভেচ্ছায় সিক্ত হয়ে মুহিত মিয়াকে ঘিরে ধরেন তার সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গ্রামবাসীরা। উপস্থিত অনেকের চোখেমুখে ছিল আনন্দ ও আবেগের ছাপ, পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে দেখা যায় আশাবাদও। গ্রামবাসীরা বলেন, “মুহিত মিয়া শুধু একজন চেয়ারম্যান প্রার্থী নন, তিনি আমাদের আপনজন। সুখে-দুঃখে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই তাকে ঘিরে মানুষের এত ভালোবাসা।” সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছইল মিয়া, আলীনুর রশিদ, ডা. মনির উদ্দিন, হাজি নুরুল ইসলাম, সাজু ইসলাম, দিলদাল হোসেন, জইনুল মিয়া, কিপু চন্দ্র, আকিক মিয়া, ফজলু মিয়া, মুহিব মিয়া, নজরুল ইসলাম, রিপন মিয়া, তালহা, তাওহিদ মিয়া ও তামজিদ মিয়া প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা বলেন, আলহাজ্ব মুহিত মিয়া দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। মানুষের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে তিনি বিপুল জনসমর্থন অর্জন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিমানবন্দরে তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে—তিনি কেবল একজন প্রার্থী নন, বরং এলাকার মানুষের আশা-ভরসার প্রতীক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরে মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ!

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
মোহাম্মদপুর গ্রামবাসীর উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ স্টাফ রিপোর্টারঃ আসন্ন জগন্নাথপুর উপজেলা ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর সোমবার (১৮ মে) সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মোহাম্মদপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে কাছে পেয়ে বিমানবন্দর এলাকা এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। ফুল, করতালি ও শুভেচ্ছায় সিক্ত হয়ে মুহিত মিয়াকে ঘিরে ধরেন তার সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গ্রামবাসীরা। উপস্থিত অনেকের চোখেমুখে ছিল আনন্দ ও আবেগের ছাপ, পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে দেখা যায় আশাবাদও। গ্রামবাসীরা বলেন, “মুহিত মিয়া শুধু একজন চেয়ারম্যান প্রার্থী নন, তিনি আমাদের আপনজন। সুখে-দুঃখে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই তাকে ঘিরে মানুষের এত ভালোবাসা।” সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছইল মিয়া, আলীনুর রশিদ, ডা. মনির উদ্দিন, হাজি নুরুল ইসলাম, সাজু ইসলাম, দিলদাল হোসেন, জইনুল মিয়া, কিপু চন্দ্র, আকিক মিয়া, ফজলু মিয়া, মুহিব মিয়া, নজরুল ইসলাম, রিপন মিয়া, তালহা, তাওহিদ মিয়া ও তামজিদ মিয়া প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা বলেন, আলহাজ্ব মুহিত মিয়া দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। মানুষের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে তিনি বিপুল জনসমর্থন অর্জন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিমানবন্দরে তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে—তিনি কেবল একজন প্রার্থী নন, বরং এলাকার মানুষের আশা-ভরসার প্রতীক।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x