শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা এখনো বড় একটি চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে পানি ও প্রতিকূল পরিবেশের কারণে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। উড়াল সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণ করা হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে। ‎ ‎তিনি বলেন, ‘হাওরবাসীর জীবনমান উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হবে। প্রকল্পের কাজ যেন যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে শেষ হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।’ ‎ ‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণ করা হবে। হাওর এলাকার যোগাযোগব্যবস্থাকে টেকসই ও জনবান্ধব করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। ‎ ‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (HAERPIIP) ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক। জামালগঞ্জ উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। ‎ ‎এ সময় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ‎ ‎সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষাকালে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হবে। ‎

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা এখনো বড় একটি চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে পানি ও প্রতিকূল পরিবেশের কারণে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। উড়াল সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণ করা হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে। ‎ ‎তিনি বলেন, ‘হাওরবাসীর জীবনমান উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হবে। প্রকল্পের কাজ যেন যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে শেষ হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।’ ‎ ‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণ করা হবে। হাওর এলাকার যোগাযোগব্যবস্থাকে টেকসই ও জনবান্ধব করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। ‎ ‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (HAERPIIP) ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক। জামালগঞ্জ উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। ‎ ‎এ সময় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ‎ ‎সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষাকালে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হবে। ‎

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x