প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
ওসমানী বিমানবন্দরে মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ!
সিলেট এডিশন ডেস্ক
মোহাম্মদপুর গ্রামবাসীর উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ
স্টাফ রিপোর্টারঃ আসন্ন জগন্নাথপুর উপজেলা ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর সোমবার (১৮ মে) সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মোহাম্মদপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়।
দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে কাছে পেয়ে বিমানবন্দর এলাকা এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। ফুল, করতালি ও শুভেচ্ছায় সিক্ত হয়ে মুহিত মিয়াকে ঘিরে ধরেন তার সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গ্রামবাসীরা। উপস্থিত অনেকের চোখেমুখে ছিল আনন্দ ও আবেগের ছাপ, পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে দেখা যায় আশাবাদও।
গ্রামবাসীরা বলেন, “মুহিত মিয়া শুধু একজন চেয়ারম্যান প্রার্থী নন, তিনি আমাদের আপনজন। সুখে-দুঃখে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই তাকে ঘিরে মানুষের এত ভালোবাসা।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছইল মিয়া, আলীনুর রশিদ, ডা. মনির উদ্দিন, হাজি নুরুল ইসলাম, সাজু ইসলাম, দিলদাল হোসেন, জইনুল মিয়া, কিপু চন্দ্র, আকিক মিয়া, ফজলু মিয়া, মুহিব মিয়া, নজরুল ইসলাম, রিপন মিয়া, তালহা, তাওহিদ মিয়া ও তামজিদ মিয়া প্রমুখ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা বলেন, আলহাজ্ব মুহিত মিয়া দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। মানুষের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে তিনি বিপুল জনসমর্থন অর্জন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিমানবন্দরে তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে—তিনি কেবল একজন প্রার্থী নন, বরং এলাকার মানুষের আশা-ভরসার প্রতীক।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।