শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দৃষ্টিনন্দন বাস টার্মিনালে আছে ভোগান্তি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৫:০৯ পিএম

দৃষ্টিনন্দন বাস টার্মিনালে আছে ভোগান্তি
সিলেট নগরীর কদমতলী এলাকায় পুরনো বাস টার্মিনালের জায়গায়ই সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নতুন বাস টার্মিনাল। সিলেটের ঐতিহ্য আসাম টাইপ বাড়ি আর আলী আমজদের ঘড়ি- এই দুই ঐতিহ্যবাহী স্থাপনার সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটিয়ে নির্মিত হয়েছে এ টার্মিনাল। সিলেটের ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত অসাধারণ এ স্থাপনা দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগলেও সেই আগের ভোগান্তি থেকে সাধারণ যাত্রী ও পথচারীরা রেহাই পাননি আজও। টার্মিনালের ভেতরে গাড়ি রাখার সুযোগ সুবিধা থাকলেও অর্ধেক গাড়িই টার্মিনালের বাইরে সড়কের পাশে পার্কিং করে রাখা হয়। এই টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। কিনব্রিজ থেকে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত সড়কের দুই পাশ, বিপণি বিতান গুলোর সামনে, রেলস্টেশনের খোলা অংশজুড়ে পার্কিং করে রাখা হয় শত শত বাস। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট এখানকার স্বাভাবিক চিত্র। প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ সহ স্কুলগামী শিক্ষার্থীরা চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে চলাচল করে থাকেন। সরেজমিন টার্মিনাল এলাকা ঘুরে দুর্ভোগের নানা চিত্র দেখা গেছে। টার্মিনালের সামন থেকে শুরু করে আশপাশে সড়কের দু’পাশেই সারি সারি বাস রাখা। ঢাকা-সিলেট রুটের বিভিন্ন ধরনের অভিজাত ও সাধারণ বাসের পাশাপাশি কোচ, মিনিবাসসহ নানা আকারের বাসের সারি। ওই এলাকায় যেসব দোকান পাঠের সামনে খোলা জায়গা আছে, সবখানেই বাস রাখা। পাশেই সিলেট রেলস্টেশন। স্টেশনের প্রবেশ পথের দুই পাশেও বড় বড় বাসের সারি। যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। ছোট ছোট রাস্তা বন্ধ করে ফেলা হয়েছে। একদিক থেকে গাড়ি এলে আরেক দিক দিয়ে যেতে পারছে না। সব খানেই যেন বানিয়ে ফেলা হয়েছে টার্মিনাল। এব্যাপারে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে সেখানে গড়ে তোলা হয়েছে ওয়ার্কশপ। ওয়ার্কশপের গাড়িগুলো রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এমনকি গাড়ি ভেতরে না নিয়ে রাস্তার পাশেই কাজ করা হচ্ছে। টার্মিনালের আশপাশেই রয়েছে মাইক্রোবাস স্ট্যান্ড। এ ছাড়া এলাকাজুড়েই গড়ে তোলা হয়েছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। সব মিলিয়ে পুরো দক্ষিণ সুরমা যেন একটা টার্মিনালে পরিণত হয়েছে। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীদের পাশাপাশি হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে চলাচল করে। এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট জেলার সভাপতি ময়নুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমাদের গাড়ীর সংখ্যা ৮শ থেকে ৯শ। আর টার্মিনালের ভেতরে ২৫০ থেকে ৩শ গাড়ী রাখা যায়। বাকি গাড়ীগুলো টার্মিনালের পাশে রাস্তায় রাখতে হয়। টার্মিনালের ভেতরে গাড়ী রাখার জন্য জায়গা বাড়ানোর ব্যাপারে আমরা সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করে রেখেছি।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দৃষ্টিনন্দন বাস টার্মিনালে আছে ভোগান্তি

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
সিলেট নগরীর কদমতলী এলাকায় পুরনো বাস টার্মিনালের জায়গায়ই সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নতুন বাস টার্মিনাল। সিলেটের ঐতিহ্য আসাম টাইপ বাড়ি আর আলী আমজদের ঘড়ি- এই দুই ঐতিহ্যবাহী স্থাপনার সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটিয়ে নির্মিত হয়েছে এ টার্মিনাল। সিলেটের ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত অসাধারণ এ স্থাপনা দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগলেও সেই আগের ভোগান্তি থেকে সাধারণ যাত্রী ও পথচারীরা রেহাই পাননি আজও। টার্মিনালের ভেতরে গাড়ি রাখার সুযোগ সুবিধা থাকলেও অর্ধেক গাড়িই টার্মিনালের বাইরে সড়কের পাশে পার্কিং করে রাখা হয়। এই টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। কিনব্রিজ থেকে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত সড়কের দুই পাশ, বিপণি বিতান গুলোর সামনে, রেলস্টেশনের খোলা অংশজুড়ে পার্কিং করে রাখা হয় শত শত বাস। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট এখানকার স্বাভাবিক চিত্র। প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ সহ স্কুলগামী শিক্ষার্থীরা চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে চলাচল করে থাকেন। সরেজমিন টার্মিনাল এলাকা ঘুরে দুর্ভোগের নানা চিত্র দেখা গেছে। টার্মিনালের সামন থেকে শুরু করে আশপাশে সড়কের দু’পাশেই সারি সারি বাস রাখা। ঢাকা-সিলেট রুটের বিভিন্ন ধরনের অভিজাত ও সাধারণ বাসের পাশাপাশি কোচ, মিনিবাসসহ নানা আকারের বাসের সারি। ওই এলাকায় যেসব দোকান পাঠের সামনে খোলা জায়গা আছে, সবখানেই বাস রাখা। পাশেই সিলেট রেলস্টেশন। স্টেশনের প্রবেশ পথের দুই পাশেও বড় বড় বাসের সারি। যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। ছোট ছোট রাস্তা বন্ধ করে ফেলা হয়েছে। একদিক থেকে গাড়ি এলে আরেক দিক দিয়ে যেতে পারছে না। সব খানেই যেন বানিয়ে ফেলা হয়েছে টার্মিনাল। এব্যাপারে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে সেখানে গড়ে তোলা হয়েছে ওয়ার্কশপ। ওয়ার্কশপের গাড়িগুলো রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এমনকি গাড়ি ভেতরে না নিয়ে রাস্তার পাশেই কাজ করা হচ্ছে। টার্মিনালের আশপাশেই রয়েছে মাইক্রোবাস স্ট্যান্ড। এ ছাড়া এলাকাজুড়েই গড়ে তোলা হয়েছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। সব মিলিয়ে পুরো দক্ষিণ সুরমা যেন একটা টার্মিনালে পরিণত হয়েছে। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীদের পাশাপাশি হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে চলাচল করে। এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট জেলার সভাপতি ময়নুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমাদের গাড়ীর সংখ্যা ৮শ থেকে ৯শ। আর টার্মিনালের ভেতরে ২৫০ থেকে ৩শ গাড়ী রাখা যায়। বাকি গাড়ীগুলো টার্মিনালের পাশে রাস্তায় রাখতে হয়। টার্মিনালের ভেতরে গাড়ী রাখার জন্য জায়গা বাড়ানোর ব্যাপারে আমরা সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করে রেখেছি।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৃষ্টিনন্দন বাস টার্মিনালে আছে ভোগান্তি
0:00 / 0:00
1x