শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরের মেয়ে অজন্তা লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

জগন্নাথপুরের মেয়ে অজন্তা লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত
যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে আবারও সাফল্যের ধারা বজায় রেখেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজন্তা দেব রায়। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপ-নির্বাচনে শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন এই বাঙালি নারী। এবারের জয়ে তিনি আগামী ৫ বছরের জন্য ওই এলাকার প্রতিনিধিত্ব করার জনরায় পেলেন। অজন্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় এবং গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। অজন্তা দেব রায়ের রাজনৈতিক ও শিক্ষাজীবনের সাফল্যের পথটি অত্যন্ত বর্ণাঢ্য। দেশে থাকাকালীন তিনি ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিজের মেধার স্বাক্ষর রাখেন। সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী থাকাকালে তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে লন্ডনের ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ার থেকে এমবিএ এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সোয়াস (SOAS) থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। লন্ডনে পড়াশোনার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। একপর্যায়ে তিনি ব্রিটিশ রাজনীতির মূলধারা—লেবার পার্টির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের প্রতি সেবামূলক মনোভাবের কারণে তিনি দ্রুতই দলের মধ্যে আস্থার জায়গা তৈরি করে নেন। মেয়ের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার। অজন্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় এক প্রতিক্রিয়ায় বলেন, আমার মেয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে, সে জন্য আমরা সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী। লন্ডনের মাটিতে জগন্নাথপুরের মেয়ের এমন সাফল্যে স্থানীয় ও প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুরের মেয়ে অজন্তা লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে আবারও সাফল্যের ধারা বজায় রেখেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজন্তা দেব রায়। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপ-নির্বাচনে শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন এই বাঙালি নারী। এবারের জয়ে তিনি আগামী ৫ বছরের জন্য ওই এলাকার প্রতিনিধিত্ব করার জনরায় পেলেন। অজন্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় এবং গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। অজন্তা দেব রায়ের রাজনৈতিক ও শিক্ষাজীবনের সাফল্যের পথটি অত্যন্ত বর্ণাঢ্য। দেশে থাকাকালীন তিনি ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিজের মেধার স্বাক্ষর রাখেন। সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী থাকাকালে তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে লন্ডনের ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ার থেকে এমবিএ এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সোয়াস (SOAS) থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। লন্ডনে পড়াশোনার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। একপর্যায়ে তিনি ব্রিটিশ রাজনীতির মূলধারা—লেবার পার্টির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের প্রতি সেবামূলক মনোভাবের কারণে তিনি দ্রুতই দলের মধ্যে আস্থার জায়গা তৈরি করে নেন। মেয়ের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার। অজন্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় এক প্রতিক্রিয়ায় বলেন, আমার মেয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে, সে জন্য আমরা সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী। লন্ডনের মাটিতে জগন্নাথপুরের মেয়ের এমন সাফল্যে স্থানীয় ও প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x