শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হাওড়পাড়ের কৃষকদের চোখে-মুখে চরম দুঃশ্চিন্তা আর হাহাকার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৫:১১ পিএম

হাওড়পাড়ের কৃষকদের চোখে-মুখে চরম দুঃশ্চিন্তা আর হাহাকার
আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদুল আযহা। চারদিকে যখন উৎসবের আমেজ থাকার কথা, ঠিক তখনই হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাওড়পাড়ের কৃষকদের চোখে-মুখে চরম দুঃশ্চিন্তা আর হাহাকারের ছাপ। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও আগাম বন্যায় তলিয়ে গেছে হাজারো কৃষকের সারা বছরের সম্বল সোনালী বোরো ধান। মাঠের ফসল ঘরে তোলার আগেই পানির নিচে তলিয়ে যাওয়ায় ম্লান হয়ে গেছে শত শত পরিবারের ঈদের আনন্দ। উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের কৃষক খালেদ মিয়া (৫০)। চলতি মৌসুমে অনেক আশা নিয়ে মেঘার চর বন্দে ৭ হাজার টাকা দরে ইজারা নিয়ে ৬ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। কয়েক দিন আগেও তার মাঠজুড়ে ছিল সোনালী ধানের সমারোহ। স্বপ্ন ছিল, ধান বিক্রি করে সন্তানদের নতুন পোশাক কিনে দেবেন, ঈদের দিনে ঘরে ফিরনি-পায়েসের ঘ্রাণ ছুটবে। কিন্তু উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে চোখের সামনেই তলিয়ে গেছে তার স্বপ্নের ফসল। খালেদ মিয়া আর্তনাদ করে বলেন, “ঋণ কইরা ক্ষেত করছিলাম। ভাবছিলাম ধান তুইলা ঋণ দিমো, আর স্বপ্ন আছিল ধান বেইচ্যা পোলাপানরে ঈদের কাপড় দিমু, ঘরে পিঠা-পায়েস অইবো। অখন (এখন) ঈদের আনন্দ তো দূরের কথা, সামনের দিনগুলোতে পরিবার নিয়া কী খাইয়া বাঁচমু হেই চিন্তায় চোখে ঘুম নাই।” শুধু খালেদ মিয়াই নন, উৎসবের ঠিক আগমুহূর্তে এই প্রাকৃতিক বিপর্যয় হাওড়পাড়ের জনপদকে এক বিষন্ন চাদরে ঢেকে দিয়েছে। যেখানে হাসিখুশি আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন শত শত কৃষকের কেবলই হাহাকার আর দীর্ঘশ্বাস। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ১৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১ হাজার ৪৮০ হেক্টর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবমতে, হাওড়ে তলিয়ে যাওয়া এই ধানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করলেও তাদের দরকার জরুরি সরকারি সহায়তা ও কৃষি ঋণ মওকুফ। তা না হলে তাদের ঘুরে দাড়ানো কঠিণ হয়ে পড়বে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওড় ঘুরে দেখা যায়, পচে যাওয়া ধানের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। অনেক কৃষক বুক সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সেই ধান গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহারেরও অনুপযোগী হয়ে পড়েছে। সদর ইউনিয়নের কৃষক উছমান মিয়া জানান, ‘প্রায় দেড়শ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন তিনি। মাত্র কুড়ি বিঘা ধান কাটার পরই বানের পানিতে তার ৮০ বিঘা জমি পানির নীচে তলিয়ে যায়৷ শ্রমিক সংকট আর বৈরী আবহাওয়ার কারনে আর ধান কাটতে পারেননি তিনি।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হাওড়পাড়ের কৃষকদের চোখে-মুখে চরম দুঃশ্চিন্তা আর হাহাকার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদুল আযহা। চারদিকে যখন উৎসবের আমেজ থাকার কথা, ঠিক তখনই হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাওড়পাড়ের কৃষকদের চোখে-মুখে চরম দুঃশ্চিন্তা আর হাহাকারের ছাপ। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও আগাম বন্যায় তলিয়ে গেছে হাজারো কৃষকের সারা বছরের সম্বল সোনালী বোরো ধান। মাঠের ফসল ঘরে তোলার আগেই পানির নিচে তলিয়ে যাওয়ায় ম্লান হয়ে গেছে শত শত পরিবারের ঈদের আনন্দ। উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের কৃষক খালেদ মিয়া (৫০)। চলতি মৌসুমে অনেক আশা নিয়ে মেঘার চর বন্দে ৭ হাজার টাকা দরে ইজারা নিয়ে ৬ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। কয়েক দিন আগেও তার মাঠজুড়ে ছিল সোনালী ধানের সমারোহ। স্বপ্ন ছিল, ধান বিক্রি করে সন্তানদের নতুন পোশাক কিনে দেবেন, ঈদের দিনে ঘরে ফিরনি-পায়েসের ঘ্রাণ ছুটবে। কিন্তু উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে চোখের সামনেই তলিয়ে গেছে তার স্বপ্নের ফসল। খালেদ মিয়া আর্তনাদ করে বলেন, “ঋণ কইরা ক্ষেত করছিলাম। ভাবছিলাম ধান তুইলা ঋণ দিমো, আর স্বপ্ন আছিল ধান বেইচ্যা পোলাপানরে ঈদের কাপড় দিমু, ঘরে পিঠা-পায়েস অইবো। অখন (এখন) ঈদের আনন্দ তো দূরের কথা, সামনের দিনগুলোতে পরিবার নিয়া কী খাইয়া বাঁচমু হেই চিন্তায় চোখে ঘুম নাই।” শুধু খালেদ মিয়াই নন, উৎসবের ঠিক আগমুহূর্তে এই প্রাকৃতিক বিপর্যয় হাওড়পাড়ের জনপদকে এক বিষন্ন চাদরে ঢেকে দিয়েছে। যেখানে হাসিখুশি আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন শত শত কৃষকের কেবলই হাহাকার আর দীর্ঘশ্বাস। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ১৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১ হাজার ৪৮০ হেক্টর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবমতে, হাওড়ে তলিয়ে যাওয়া এই ধানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করলেও তাদের দরকার জরুরি সরকারি সহায়তা ও কৃষি ঋণ মওকুফ। তা না হলে তাদের ঘুরে দাড়ানো কঠিণ হয়ে পড়বে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওড় ঘুরে দেখা যায়, পচে যাওয়া ধানের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। অনেক কৃষক বুক সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সেই ধান গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহারেরও অনুপযোগী হয়ে পড়েছে। সদর ইউনিয়নের কৃষক উছমান মিয়া জানান, ‘প্রায় দেড়শ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন তিনি। মাত্র কুড়ি বিঘা ধান কাটার পরই বানের পানিতে তার ৮০ বিঘা জমি পানির নীচে তলিয়ে যায়৷ শ্রমিক সংকট আর বৈরী আবহাওয়ার কারনে আর ধান কাটতে পারেননি তিনি।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x