শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গরিবের বন্ধু লন্ডন প্রবাসী ড. হাজ্জ্বী শাহ্ আলমের মানবিক কার্যক্রম

কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

গরিবের বন্ধু লন্ডন প্রবাসী ড. হাজ্জ্বী শাহ্ আলমের মানবিক কার্যক্রম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী সমাজসেবক ও রুহি ফাউন্ডেশনের উপদেষ্টা ড. হাজ্জ্বী শাহ্ আলম মানবিক কাজের জন্য এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রায় ২৮ বছর আগে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান তিনি। সেখানে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করে একটি সরকারি চাকরির পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ড. শাহ্ আলম জানান, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে নিজের উপার্জনের একটি বড় অংশ মৌলভীবাজার জেলার অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা-বাগানে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, মসজিদ ও মন্দিরে অনুদান, কবরস্থানে সহায়তা, বন্যাকালীন খাদ্য বিতরণ, ঘর মেরামতের জন্য টিন ও বাঁশ প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়াও খেলাধুলার উন্নয়নে ট্রফি, জার্সি ও ফুটবল বিতরণ, গরিব পরিবারের বিয়েতে খাদ্য সহায়তা, এবং সংকটকালীন সময়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। বস্তি এলাকায় মসজিদ ও শিশুদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তার অবদান উল্লেখযোগ্য। রুহি ফাউন্ডেশনের সদস্য সৌরভ বীন বলেন, “ড. হাজ্জ্বী শাহ্ আলম সবসময় চা-শ্রমিক জনগোষ্ঠীর কল্যাণে চিন্তা করেন এবং তাদের পাশে দাঁড়ান।” চাম্পারায় চা বাগানের ধীরেন ব্যানার্জি জানান, “বন্যার সময় আমাদের বাগানের মানুষ তার কাছ থেকে অনেক সহায়তা পেয়েছে।” পাত্রখোলা চা বাগানের লিটন গঞ্জু বলেন, “কমলগঞ্জসহ পুরো মৌলভীবাজার জেলার মানুষ তার এই মানবিক কাজগুলো চিরদিন স্মরণ করবে।” ড. হাজ্জ্বী শাহ্ আলম সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, তিনি যেন আজীবন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে পারেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গরিবের বন্ধু লন্ডন প্রবাসী ড. হাজ্জ্বী শাহ্ আলমের মানবিক কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী সমাজসেবক ও রুহি ফাউন্ডেশনের উপদেষ্টা ড. হাজ্জ্বী শাহ্ আলম মানবিক কাজের জন্য এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রায় ২৮ বছর আগে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান তিনি। সেখানে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করে একটি সরকারি চাকরির পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ড. শাহ্ আলম জানান, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে নিজের উপার্জনের একটি বড় অংশ মৌলভীবাজার জেলার অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা-বাগানে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, মসজিদ ও মন্দিরে অনুদান, কবরস্থানে সহায়তা, বন্যাকালীন খাদ্য বিতরণ, ঘর মেরামতের জন্য টিন ও বাঁশ প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়াও খেলাধুলার উন্নয়নে ট্রফি, জার্সি ও ফুটবল বিতরণ, গরিব পরিবারের বিয়েতে খাদ্য সহায়তা, এবং সংকটকালীন সময়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। বস্তি এলাকায় মসজিদ ও শিশুদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তার অবদান উল্লেখযোগ্য। রুহি ফাউন্ডেশনের সদস্য সৌরভ বীন বলেন, “ড. হাজ্জ্বী শাহ্ আলম সবসময় চা-শ্রমিক জনগোষ্ঠীর কল্যাণে চিন্তা করেন এবং তাদের পাশে দাঁড়ান।” চাম্পারায় চা বাগানের ধীরেন ব্যানার্জি জানান, “বন্যার সময় আমাদের বাগানের মানুষ তার কাছ থেকে অনেক সহায়তা পেয়েছে।” পাত্রখোলা চা বাগানের লিটন গঞ্জু বলেন, “কমলগঞ্জসহ পুরো মৌলভীবাজার জেলার মানুষ তার এই মানবিক কাজগুলো চিরদিন স্মরণ করবে।” ড. হাজ্জ্বী শাহ্ আলম সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, তিনি যেন আজীবন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে পারেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x