শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ছাত্রদলের কমিটি গঠনের তোড়জোর

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

সিলেটে ছাত্রদলের কমিটি গঠনের তোড়জোর
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৭ বছর পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। শীঘ্রই কমিটি হতে যাচ্ছে এমন খবরে কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তত ২ ডজন ছাত্রনেতা। পতিত আওয়ামী সরকারের আমলে নিজেদের ত্যাগ, তৎপরতা ও হয়রানীর ফিরিস্তি তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এছাড়া অনেকেই নিজ পছন্দের ছাত্রনেতাকে নিয়ে নানা লেখা ও পোষ্টার শেয়ার করে সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজর কাড়ার চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সময়ে সিলেট বিএনপি অঙ্গ-সংগঠনে গ্রুপিং থাকলেও সদ্য অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পর গ্রুপিং অনেকটাই কমে গেছে। আভ্যন্তরীণ কোন্দল থাকলেও তা বাইরে প্রকাশ হচ্ছেনা। তবে সিলেট জেলা ও মহানগর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নিজ বলয়ের প্রার্থীকে কমিটিতে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ছাত্রদলের কেন্দ্রীয় একাধিক সূত্রে জানা গেছে, কমিটি কখন হবে সেটা এখনো অনিশ্চিত। এছাড়া কত সদস্য বিশিষ্ট কমিটি হবে সেটা নিয়ে কেন্দ্রে আলোচনা চলছে। একটি সূত্র জানিয়েছে আপাতত ৫ সদস্যের আহ্বায়ক কমিটির ব্যাপারে আলোচনা চলছে। সেটা হয়তো ১১ কিং ১৯ সদস্য বিশিষ্ট হতে পারে। আবার অন্য একটি সূত্র বলছে আপাতত সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৫ সদস্য থেকে শুরু করে ১১ কিংবা ১৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি নিয়েও কেন্দ্রে আলোচনা চলছে। তবে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে এখন চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই বইছে আলোচনার ঝড়। পদপ্রত্যাশী নেতাদের অনুসারীরা ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নিজ নিজ নেতার যোগ্যতা ও ত্যাগের কথা তুলে ধরে চালাচ্ছেন জোর প্রচারণা। দলের হাইকমান্ডের সুদৃষ্টি পেতে চলছে ব্যাপক লবিং ও তৎপরতা। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের জন্য আলোচনায় রয়েছেন- আব্দুস সামাদ লস্কর মুমিন, আজহার আলি অনিক, রুবেল ইসলাম, জাবেদুর রহমান (গেজেটভুক্ত জুলাই যোদ্ধা), জহিরুল ইসলাম আলাল, আফজাল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, আবুল হোসেন, মাহমুদল হাসান সাগর, শহীদুল ইসলাম অপু, মাহবুব হোসেন, তানবীর আহমদ খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদ, আকিরুল ইসলাম জিসান, শাহান আল মাহমুদ ও আবু সাঈদ মো: সাকিবসহ অন্তত ২ ডজন ছাত্রনেতা। নতুন কমিটিতে নিজেদের পছন্দের নেতাদের দেখতে মুখিয়ে আছেন তৃণমূলের কর্মীরা। ফেসবুকের নিউজফিড দখল করে রেখেছেন প্রার্থীরা। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল, কে কতবার কারাবরণ করেছেন—তার খতিয়ান তুলে ধরছেন কর্মীরা। সাধারণ নেতাকর্মীদের মতে, বিগত দিনের রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী এবং মেধাবী নেতৃত্ব নির্বাচন করলে ছাত্রদল আরও শক্তিশালী হবে। বিশেষ করে যারা হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে ধরে রেখেছেন, তাদেরই যেন মূল্যায়ন করা হয় এমনটাই প্রত্যাশা তৃণমূলের। দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে আভাস পাওয়া গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার বিচারে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে, যা আগামী দিনে সিলেটের ছাত্র রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন ২ বছর মেয়াদী সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর সর্বশেষ ২০২০ সালের ২ ফেব্রুয়ারী ৩২১ সদস্যের জেলা ও ২৬৬ সদস্যের মহানগর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদেও তৎকালিন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এরপর থেকে একাধিক বার উদ্যোগ নিলেও নতুন কমিটি আসেনি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠন পূনর্গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। এতে গঠন হতে পারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিও। সেই লক্ষ্যে নিজ নিজ লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের ২ ডজনেরও বেশী ছাত্রদল নেতা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ছাত্রদলের কমিটি গঠনের তোড়জোর

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৭ বছর পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। শীঘ্রই কমিটি হতে যাচ্ছে এমন খবরে কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তত ২ ডজন ছাত্রনেতা। পতিত আওয়ামী সরকারের আমলে নিজেদের ত্যাগ, তৎপরতা ও হয়রানীর ফিরিস্তি তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এছাড়া অনেকেই নিজ পছন্দের ছাত্রনেতাকে নিয়ে নানা লেখা ও পোষ্টার শেয়ার করে সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজর কাড়ার চেষ্টা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সময়ে সিলেট বিএনপি অঙ্গ-সংগঠনে গ্রুপিং থাকলেও সদ্য অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পর গ্রুপিং অনেকটাই কমে গেছে। আভ্যন্তরীণ কোন্দল থাকলেও তা বাইরে প্রকাশ হচ্ছেনা। তবে সিলেট জেলা ও মহানগর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নিজ বলয়ের প্রার্থীকে কমিটিতে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ছাত্রদলের কেন্দ্রীয় একাধিক সূত্রে জানা গেছে, কমিটি কখন হবে সেটা এখনো অনিশ্চিত। এছাড়া কত সদস্য বিশিষ্ট কমিটি হবে সেটা নিয়ে কেন্দ্রে আলোচনা চলছে। একটি সূত্র জানিয়েছে আপাতত ৫ সদস্যের আহ্বায়ক কমিটির ব্যাপারে আলোচনা চলছে। সেটা হয়তো ১১ কিং ১৯ সদস্য বিশিষ্ট হতে পারে। আবার অন্য একটি সূত্র বলছে আপাতত সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৫ সদস্য থেকে শুরু করে ১১ কিংবা ১৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি নিয়েও কেন্দ্রে আলোচনা চলছে। তবে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে এখন চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই বইছে আলোচনার ঝড়। পদপ্রত্যাশী নেতাদের অনুসারীরা ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নিজ নিজ নেতার যোগ্যতা ও ত্যাগের কথা তুলে ধরে চালাচ্ছেন জোর প্রচারণা। দলের হাইকমান্ডের সুদৃষ্টি পেতে চলছে ব্যাপক লবিং ও তৎপরতা। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের জন্য আলোচনায় রয়েছেন- আব্দুস সামাদ লস্কর মুমিন, আজহার আলি অনিক, রুবেল ইসলাম, জাবেদুর রহমান (গেজেটভুক্ত জুলাই যোদ্ধা), জহিরুল ইসলাম আলাল, আফজাল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, আবুল হোসেন, মাহমুদল হাসান সাগর, শহীদুল ইসলাম অপু, মাহবুব হোসেন, তানবীর আহমদ খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদ, আকিরুল ইসলাম জিসান, শাহান আল মাহমুদ ও আবু সাঈদ মো: সাকিবসহ অন্তত ২ ডজন ছাত্রনেতা। নতুন কমিটিতে নিজেদের পছন্দের নেতাদের দেখতে মুখিয়ে আছেন তৃণমূলের কর্মীরা। ফেসবুকের নিউজফিড দখল করে রেখেছেন প্রার্থীরা। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল, কে কতবার কারাবরণ করেছেন—তার খতিয়ান তুলে ধরছেন কর্মীরা। সাধারণ নেতাকর্মীদের মতে, বিগত দিনের রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী এবং মেধাবী নেতৃত্ব নির্বাচন করলে ছাত্রদল আরও শক্তিশালী হবে। বিশেষ করে যারা হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে ধরে রেখেছেন, তাদেরই যেন মূল্যায়ন করা হয় এমনটাই প্রত্যাশা তৃণমূলের। দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে আভাস পাওয়া গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার বিচারে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে, যা আগামী দিনে সিলেটের ছাত্র রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন ২ বছর মেয়াদী সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর সর্বশেষ ২০২০ সালের ২ ফেব্রুয়ারী ৩২১ সদস্যের জেলা ও ২৬৬ সদস্যের মহানগর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদেও তৎকালিন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এরপর থেকে একাধিক বার উদ্যোগ নিলেও নতুন কমিটি আসেনি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠন পূনর্গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। এতে গঠন হতে পারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিও। সেই লক্ষ্যে নিজ নিজ লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের ২ ডজনেরও বেশী ছাত্রদল নেতা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিলেটে ছাত্রদলের কমিটি গঠনের তোড়জোর
0:00 / 0:00
1x