শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বর্ষায় কাদা শুকনোয় ধুলা দুর্ভোগ তিন গ্রামের মানুষ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

বর্ষায় কাদা শুকনোয় ধুলা দুর্ভোগ তিন গ্রামের মানুষ
# প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কটি বেহাল # দুর্ভোগ পোহাচ্ছে তিন গ্রামের মানুষ # সড়কটি দ্রুত পাকা করার দাবি কমলগঞ্জ (মৌলভীবাজার):: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর-ধলাই সেতু কাঁচা সড়কটি বর্ষায় কাদা, শুকনোয় ধুলা—এই নিয়ে চলা,দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা মৌসুমে প্রায় হাঁটু সমান কাদা। সেই কাদা ভেঙে যাওয়া-আসা করতে হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কৃষকদের ক্ষেতের পণ্য তুলতে হয় বাজারে। গ্রামের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুর্ভাগ চরমে পৌঁছায়। একই সমস্যা হয় শুকনো মৌসুমে। তখন কাদার জায়গায় হয় ধুলা। গ্রামবাসীর এই দুর্ভোগ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের একটি সড়ক নিয়ে। সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করার দাবি তিন গ্রামের বাসিন্দাদের। স্থানীয়রা জানান, রহিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধলাই সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কটি বেহাল। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তারা জানা, বর্ষা মৌসুমে কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালিতে সড়কটি একাকার হয়ে যায়। তখন সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে গ্রামবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয়রা আরো জানান, রামচন্দ্রপুর-ধলাই সেতু সড়কটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। সড়কটি পাকা না হওয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কাঁচা মাটির এই সড়ক দিয়ে কোনো যানবাহন এমনকি অটোরিকশাও চলাচল করতে পারে না। স্থানীয় বাসিন্দা আব্দুল বাছিত খান বলেন, বছরের পর বছর সড়কটি কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই খারাপ অবস্থায় পৌঁছায়। তখন এ সড়ক দিয়ে চলাচল করা যায় না। আমরা সড়কটি দ্রুত পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। রহিমপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুতাংশু কর্মকার বলেন, এ কাঁচা রাস্তাটি বর্ষায় কাদামাটিতে একাকার হয়ে পড়ে। তখন গ্রামের মানুষের চলাচল করতে কষ্ট হয়। আমরা পরিষদ থেকে কিছু মাটি দিয়ে সংস্কার করলেও তা যথেষ্ঠ নয়। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, ‘সড়কটির বিষয়ে জানতে পেরেছি। চেষ্টা করব দ্রুত সমাধানের।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বর্ষায় কাদা শুকনোয় ধুলা দুর্ভোগ তিন গ্রামের মানুষ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
# প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কটি বেহাল # দুর্ভোগ পোহাচ্ছে তিন গ্রামের মানুষ # সড়কটি দ্রুত পাকা করার দাবি কমলগঞ্জ (মৌলভীবাজার):: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর-ধলাই সেতু কাঁচা সড়কটি বর্ষায় কাদা, শুকনোয় ধুলা—এই নিয়ে চলা,দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা মৌসুমে প্রায় হাঁটু সমান কাদা। সেই কাদা ভেঙে যাওয়া-আসা করতে হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কৃষকদের ক্ষেতের পণ্য তুলতে হয় বাজারে। গ্রামের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুর্ভাগ চরমে পৌঁছায়। একই সমস্যা হয় শুকনো মৌসুমে। তখন কাদার জায়গায় হয় ধুলা। গ্রামবাসীর এই দুর্ভোগ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের একটি সড়ক নিয়ে। সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করার দাবি তিন গ্রামের বাসিন্দাদের। স্থানীয়রা জানান, রহিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধলাই সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কটি বেহাল। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তারা জানা, বর্ষা মৌসুমে কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালিতে সড়কটি একাকার হয়ে যায়। তখন সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে গ্রামবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয়রা আরো জানান, রামচন্দ্রপুর-ধলাই সেতু সড়কটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। সড়কটি পাকা না হওয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কাঁচা মাটির এই সড়ক দিয়ে কোনো যানবাহন এমনকি অটোরিকশাও চলাচল করতে পারে না। স্থানীয় বাসিন্দা আব্দুল বাছিত খান বলেন, বছরের পর বছর সড়কটি কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই খারাপ অবস্থায় পৌঁছায়। তখন এ সড়ক দিয়ে চলাচল করা যায় না। আমরা সড়কটি দ্রুত পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। রহিমপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুতাংশু কর্মকার বলেন, এ কাঁচা রাস্তাটি বর্ষায় কাদামাটিতে একাকার হয়ে পড়ে। তখন গ্রামের মানুষের চলাচল করতে কষ্ট হয়। আমরা পরিষদ থেকে কিছু মাটি দিয়ে সংস্কার করলেও তা যথেষ্ঠ নয়। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, ‘সড়কটির বিষয়ে জানতে পেরেছি। চেষ্টা করব দ্রুত সমাধানের।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x