শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখল: নগরীর শৃঙ্খলার প্রয়োজনে কঠোর পদক্ষেপ চাই

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখল: নগরীর শৃঙ্খলার প্রয়োজনে কঠোর পদক্ষেপ চাই
সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিস্তার ও ফুটপাত দখল এখন নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির নাম। যানজট, দুর্ঘটনা, বিদ্যুৎ অপচয় এবং নগরীর সৌন্দর্য নষ্ট হওয়া—সব মিলিয়ে বিষয়টি এক ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি জনতার সঙ্গে রাস্তায় নেমে যে আন্দোলনের ডাক দিয়েছেন, তা নিঃসন্দেহে নগরবাসীর দীর্ঘদিনের দাবিকে সামনে নিয়ে এসেছে। শহরের রাস্তাঘাট মানুষের চলাচলের জন্য, আর ফুটপাত পথচারীর জন্য—এটি অস্বীকার করার উপায় নেই। অথচ আজ এসব জায়গা দখল হয়ে পড়েছে অবৈধ যানবাহন ও হকারদের কারণে। নগরজীবন যেন শৃঙ্খলাহীনতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের কথা বলা হলেও কর্মসংস্থানের নামে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। ব্যাটারিচালিত রিকশা একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, অন্যদিকে বিদ্যুতের ওপর অযথা চাপ সৃষ্টি করে। বিকল্প হিসেবে হাতে চালিত রিকশা চালু রাখা সম্ভব। তাছাড়া হকারদের জন্য নির্দিষ্ট জায়গা ও যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করা গেলে সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। আমরা মনে করি, নগর উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের গৃহীত পদক্ষেপকে আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণের সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। নগরকে বাসযোগ্য ও নিরাপদ রাখতে হলে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম এখনই বাস্তবায়ন করতে হবে।    

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখল: নগরীর শৃঙ্খলার প্রয়োজনে কঠোর পদক্ষেপ চাই

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিস্তার ও ফুটপাত দখল এখন নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির নাম। যানজট, দুর্ঘটনা, বিদ্যুৎ অপচয় এবং নগরীর সৌন্দর্য নষ্ট হওয়া—সব মিলিয়ে বিষয়টি এক ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি জনতার সঙ্গে রাস্তায় নেমে যে আন্দোলনের ডাক দিয়েছেন, তা নিঃসন্দেহে নগরবাসীর দীর্ঘদিনের দাবিকে সামনে নিয়ে এসেছে। শহরের রাস্তাঘাট মানুষের চলাচলের জন্য, আর ফুটপাত পথচারীর জন্য—এটি অস্বীকার করার উপায় নেই। অথচ আজ এসব জায়গা দখল হয়ে পড়েছে অবৈধ যানবাহন ও হকারদের কারণে। নগরজীবন যেন শৃঙ্খলাহীনতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের কথা বলা হলেও কর্মসংস্থানের নামে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। ব্যাটারিচালিত রিকশা একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, অন্যদিকে বিদ্যুতের ওপর অযথা চাপ সৃষ্টি করে। বিকল্প হিসেবে হাতে চালিত রিকশা চালু রাখা সম্ভব। তাছাড়া হকারদের জন্য নির্দিষ্ট জায়গা ও যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করা গেলে সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। আমরা মনে করি, নগর উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের গৃহীত পদক্ষেপকে আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণের সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। নগরকে বাসযোগ্য ও নিরাপদ রাখতে হলে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম এখনই বাস্তবায়ন করতে হবে।    

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x