সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

সিলেট এডিশন
ডেস্ক রিপোর্ট, ৮ ফলোয়ার
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
পাঠক: ৪৮০ জন
প্রিন্ট ফটোকার্ড

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের শাহপরান থানা এলাকার বহর মৌজায় সরকারি খাস জমি নিয়ে দখল ও মালিকানা নিয়ে জটিলতার অভিযোগ উঠেছে। জে এল নম্বর ৭০-এর অন্তর্ভুক্ত ১৪২ নম্বর দাগে থাকা বিপুল পরিমাণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে লিজ, মামলা এবং দখলকে কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪২ নম্বর দাগে মোট জমির পরিমাণ প্রায় ৩৮ একর ৩৪ শতক। অভিযোগ রয়েছে, ১৯৬৪ সালের দিকে এর প্রায় ৩০ একর জমি আলাউদ্দিন, সুরাইয়া বেগম গংদের ফলবাগানের জন্য লিজ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফলবাগানের পরিবর্তে জমি বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর ও রেজিস্ট্রি করার অভিযোগ ওঠে। পরে ওই লিজ বাতিল হয়ে জমি সরকারি খাস খতিয়ানে ফিরে আসে বলে সংশ্লিষ্টদের দাবি।

পরবর্তী সময়ে ভারত থেকে আসা মোহাজেরদের মধ্যে মাত্র প্রায় ৮ একর ৪ শতক জমি প্লট আকারে বন্দোবস্ত দেওয়ার তথ্য পাওয়া যায়। অভিযোগকারীদের দাবি, অবশিষ্ট প্রায় ৩০ একর ৩০ শতক জমি সরকারি খাস খতিয়ানভুক্ত থাকার কথা।

কিন্তু বর্তমানে ওই জমির একটি অংশকে ঘিরে ‘আল বারাকা গ্রীন সিটি’সহ বিভিন্ন স্থাপনা ও দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস জমিকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী মামলা-মোকদ্দমা এবং ভূমিহীন পরিবারের পরিচয় ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন।

অভিযোগ রয়েছে, একসময় সেখানে ভূমিহীন পরিবার বসবাস করলেও পরবর্তীতে মামলা ও বিভিন্ন চাপের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর একই জমি নিয়ে বাদী-বিবাদী হয়ে একাধিক পক্ষ আদালতে মামলা করে এবং মামলা চলমান থাকা অবস্থায় জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগে আমিনুর সুজন, মজনু মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আলাল মিয়া, কুদ্দুস মিয়াসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা ভূমিহীন বা মোহাজের পরিবারের পরিচয় ব্যবহার করে সরকারি জমিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন। পরে মামলা-মোকদ্দমার মাধ্যমে জমির ওপর নিয়ন্ত্রণ তৈরি করে তা বণ্টন বা ব্যবহারের অভিযোগও রয়েছে।

এতে বহর মৌজার সরকারি খাস জমির প্রকৃত মালিকানা, লিজের বৈধতা, বর্তমান দখলদারদের পরিচয় এবং আদালতে চলমান মামলাগুলোর প্রকৃতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ১৪২ নম্বর দাগসহ সংশ্লিষ্ট খাস জমির রেকর্ড, লিজ, বন্দোবস্ত, নামজারি ও দখল পরিস্থিতি সরেজমিনে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি জমিতে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সরকারি সম্পত্তি রক্ষায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জমির বর্তমান রেকর্ড ও দখল পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের শাহপরান থানা এলাকার বহর মৌজায় সরকারি খাস জমি নিয়ে দখল ও মালিকানা নিয়ে জটিলতার অভিযোগ উঠেছে। জে এল নম্বর ৭০-এর অন্তর্ভুক্ত ১৪২ নম্বর দাগে থাকা বিপুল পরিমাণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে লিজ, মামলা এবং দখলকে কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪২ নম্বর দাগে মোট জমির পরিমাণ প্রায় ৩৮ একর ৩৪ শতক। অভিযোগ রয়েছে, ১৯৬৪ সালের দিকে এর প্রায় ৩০ একর জমি আলাউদ্দিন, সুরাইয়া বেগম গংদের ফলবাগানের জন্য লিজ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফলবাগানের পরিবর্তে জমি বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর ও রেজিস্ট্রি করার অভিযোগ ওঠে। পরে ওই লিজ বাতিল হয়ে জমি সরকারি খাস খতিয়ানে ফিরে আসে বলে সংশ্লিষ্টদের দাবি।

পরবর্তী সময়ে ভারত থেকে আসা মোহাজেরদের মধ্যে মাত্র প্রায় ৮ একর ৪ শতক জমি প্লট আকারে বন্দোবস্ত দেওয়ার তথ্য পাওয়া যায়। অভিযোগকারীদের দাবি, অবশিষ্ট প্রায় ৩০ একর ৩০ শতক জমি সরকারি খাস খতিয়ানভুক্ত থাকার কথা।

কিন্তু বর্তমানে ওই জমির একটি অংশকে ঘিরে ‘আল বারাকা গ্রীন সিটি’সহ বিভিন্ন স্থাপনা ও দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস জমিকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী মামলা-মোকদ্দমা এবং ভূমিহীন পরিবারের পরিচয় ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন।

অভিযোগ রয়েছে, একসময় সেখানে ভূমিহীন পরিবার বসবাস করলেও পরবর্তীতে মামলা ও বিভিন্ন চাপের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর একই জমি নিয়ে বাদী-বিবাদী হয়ে একাধিক পক্ষ আদালতে মামলা করে এবং মামলা চলমান থাকা অবস্থায় জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগে আমিনুর সুজন, মজনু মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আলাল মিয়া, কুদ্দুস মিয়াসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা ভূমিহীন বা মোহাজের পরিবারের পরিচয় ব্যবহার করে সরকারি জমিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন। পরে মামলা-মোকদ্দমার মাধ্যমে জমির ওপর নিয়ন্ত্রণ তৈরি করে তা বণ্টন বা ব্যবহারের অভিযোগও রয়েছে।

এতে বহর মৌজার সরকারি খাস জমির প্রকৃত মালিকানা, লিজের বৈধতা, বর্তমান দখলদারদের পরিচয় এবং আদালতে চলমান মামলাগুলোর প্রকৃতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ১৪২ নম্বর দাগসহ সংশ্লিষ্ট খাস জমির রেকর্ড, লিজ, বন্দোবস্ত, নামজারি ও দখল পরিস্থিতি সরেজমিনে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি জমিতে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সরকারি সম্পত্তি রক্ষায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জমির বর্তমান রেকর্ড ও দখল পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x