সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ, জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

সাহেদুর রহমান,
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সফল যুব সংগঠন এবং আত্মকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।অনুষ্ঠানে মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জৈন্তাপুরে সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, এ উপজেলার যুবকেরা অত্যন্ত কর্মঠ, দক্ষ ও উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী। তাদের প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, এগিয়ে যাওয়ার সুযোগ এবং সহযোগিতা।

তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দপ্তরগুলোর বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় যুবকদের সম্পৃক্ত করতে হবে, যাতে তারা সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখতে পারে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, অলস সময় কাটানো থেকে বিরত থাকতে হবে। পরিশ্রম, সৃজনশীলতা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি যুবকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল মামুন, সাংবাদিক মাসুক আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সংগঠকরা।

অনুষ্ঠানে যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন শামীম আহমেদ ও ফারুক আহমেদ। এছাড়া সফল আত্মকর্মী সালমান শাহ ও সাইফুর রহমান এবং সফল খামারি মোহাম্মদ শামসুদ্দিন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভা শেষে স্থানীয় সফল যুব সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

লিজ থেকে মামলা, মামলা থেকে দখল—বহর মৌজার খাস জমির গল্প

বহর-খাদিমনগরে চা-বাগান ও খাস ভূমি নিয়ে দখল-বেচাকেনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের প্লটেও থাবা, টিলা কেটে চলছে স্থাপনা নির্মাণ

সিলেটে আদালতে মামলা চলমান, তবুও খাস জমি দখল ও স্ট্যাম্পে বেচাকেনার অভিযোগ খোকনের বিরুদ্ধে ‎

ইঞ্জিনিয়ারিং কলেজ: আশ্বাসে মেলেনি সমাধান, শহীদ মিনারে কর্মসূচি

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষিণ সুরমার সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মায়ের মামলা

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ,  জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক  বিতরণ

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ, জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাহসী অভিযাত্রায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত

৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা

শাল্লা উপজেলায় নিজগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় উত্তেজনা

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উদযাপন’ উপলক্ষে এক প্রচার র‌্যালি

সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কঠোর হুশিয়ারী

কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আলোচনায় ফিফটি ফাইভ পার্সেন্ট! ‘লুজার’ ছকে ‘উজাড়’ যাদুকাটা

মাদক বিরোধের জেরে শাল্লায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

সিলেট এডিশন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ, জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সফল যুব সংগঠন এবং আত্মকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।অনুষ্ঠানে মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জৈন্তাপুরে সাড়ে পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, এ উপজেলার যুবকেরা অত্যন্ত কর্মঠ, দক্ষ ও উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগ্রহী। তাদের প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, এগিয়ে যাওয়ার সুযোগ এবং সহযোগিতা।

তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দপ্তরগুলোর বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় যুবকদের সম্পৃক্ত করতে হবে, যাতে তারা সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখতে পারে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, অলস সময় কাটানো থেকে বিরত থাকতে হবে। পরিশ্রম, সৃজনশীলতা ও সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি যুবকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদ, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল মামুন, সাংবাদিক মাসুক আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সংগঠকরা।

অনুষ্ঠানে যুব সংগঠকদের মধ্যে বক্তব্য দেন শামীম আহমেদ ও ফারুক আহমেদ। এছাড়া সফল আত্মকর্মী সালমান শাহ ও সাইফুর রহমান এবং সফল খামারি মোহাম্মদ শামসুদ্দিন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভা শেষে স্থানীয় সফল যুব সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x