শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র মাজার শরীফের পবিত্রতা রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পিএম

পবিত্র মাজার শরীফের পবিত্রতা রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের গর্ব—পবিত্র হযরত শাহ পরান (রহ.) মাজার শরীফ। যুগ যুগ ধরে এই পুণ্যভূমি অসংখ্য ভক্ত-আশেকের মিলনমেলায় মুখরিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এ মাজার শরীফের চারপাশে নানা অনিয়ম ও দুর্নীতি দানা বেঁধেছে। হকারের দৌরাত্ম্য, দালালি, প্রতারণা, মাদক ব্যবসা, জুয়া খেলা এমনকি ছিনতাই পর্যন্ত ঘটছে প্রকাশ্যে। এতে শুধু মাজার শরীফের পবিত্র পরিবেশই কলুষিত হচ্ছে না, বরং সিলেটের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। মাজারে আগত ভক্তরা প্রতিনিয়ত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। খাদেমরা প্রতিবাদ করলেও প্রভাবশালী একটি চক্র তাদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও দৃশ্যমান কোনো পরিবর্তন ঘটেনি। বরং অসাধু স্বার্থান্বেষীরা মাজারকে নিজেদের অবৈধ আয়ের উৎসে পরিণত করেছে। আমরা মনে করি, এটি শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ ও জাতির নৈতিক অধঃপতনের প্রতিফলন। যে জায়গাটি আধ্যাত্মিক চর্চা, পবিত্রতা ও সৎ জীবনের অনুপ্রেরণার কেন্দ্র হওয়ার কথা, সেখানে যদি মাদক, জুয়া, প্রতারণা আর দালালি চলে, তবে তা কেবল মাজার শরীফের ভাবমূর্তিই নষ্ট করবে না, পুরো সমাজকেই ভেতর থেকে আঘাত করবে। এখন সময় এসেছে, প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার। সিলেট জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের দায়িত্ব—এই অনিয়ম ও অপরাধ চক্রকে নির্মূল করা। পাশাপাশি নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে, যাতে পবিত্র স্থানকে ঘিরে কোনো অসাধু ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। মাজার শরীফ আমাদের আধ্যাত্মিক সম্পদ। এর মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে মাদক ও দুর্নীতি মুক্ত পরিবেশ গড়ে তুলি, আর আধ্যাত্মিক এই কেন্দ্রকে আগের মতো শান্তি, সৌন্দর্য ও ভক্তির আসনে ফিরিয়ে আনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র মাজার শরীফের পবিত্রতা রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের গর্ব—পবিত্র হযরত শাহ পরান (রহ.) মাজার শরীফ। যুগ যুগ ধরে এই পুণ্যভূমি অসংখ্য ভক্ত-আশেকের মিলনমেলায় মুখরিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এ মাজার শরীফের চারপাশে নানা অনিয়ম ও দুর্নীতি দানা বেঁধেছে। হকারের দৌরাত্ম্য, দালালি, প্রতারণা, মাদক ব্যবসা, জুয়া খেলা এমনকি ছিনতাই পর্যন্ত ঘটছে প্রকাশ্যে। এতে শুধু মাজার শরীফের পবিত্র পরিবেশই কলুষিত হচ্ছে না, বরং সিলেটের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। মাজারে আগত ভক্তরা প্রতিনিয়ত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। খাদেমরা প্রতিবাদ করলেও প্রভাবশালী একটি চক্র তাদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও দৃশ্যমান কোনো পরিবর্তন ঘটেনি। বরং অসাধু স্বার্থান্বেষীরা মাজারকে নিজেদের অবৈধ আয়ের উৎসে পরিণত করেছে। আমরা মনে করি, এটি শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ ও জাতির নৈতিক অধঃপতনের প্রতিফলন। যে জায়গাটি আধ্যাত্মিক চর্চা, পবিত্রতা ও সৎ জীবনের অনুপ্রেরণার কেন্দ্র হওয়ার কথা, সেখানে যদি মাদক, জুয়া, প্রতারণা আর দালালি চলে, তবে তা কেবল মাজার শরীফের ভাবমূর্তিই নষ্ট করবে না, পুরো সমাজকেই ভেতর থেকে আঘাত করবে। এখন সময় এসেছে, প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার। সিলেট জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের দায়িত্ব—এই অনিয়ম ও অপরাধ চক্রকে নির্মূল করা। পাশাপাশি নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে, যাতে পবিত্র স্থানকে ঘিরে কোনো অসাধু ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। মাজার শরীফ আমাদের আধ্যাত্মিক সম্পদ। এর মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে মাদক ও দুর্নীতি মুক্ত পরিবেশ গড়ে তুলি, আর আধ্যাত্মিক এই কেন্দ্রকে আগের মতো শান্তি, সৌন্দর্য ও ভক্তির আসনে ফিরিয়ে আনি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x