শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবিক উদ্যোগ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র সহায়তায় ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবিক উদ্যোগ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র সহায়তায় ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতের মালদা জেলার বাসিন্দা মৃতা তারা বানুর মেয়ে ও স্বজনরা শেষবারের মতো তার লাশ দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সমন্বিত সহায়তায় এ বিরল উদ্যোগটি বাস্তবায়িত হয়। গত ৮ ডিসেম্বর ২০২৫ রাত ৯টার দিকে ৭৫ বছর বয়সী তারা বানু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর খবর পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামের বাসিন্দা মৃতার মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) ও অন্যান্য আত্মীয়রা লাশ দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুযায়ী তারা বিএসএফের মাধ্যমে বিজিবির নিকট আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদন পাওয়ার পর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এরপর ৯ ডিসেম্বর সকালেই শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মৃতার লাশ দেখানোর আয়োজন করা হয়। শেষবারের মতো প্রিয়জনকে দেখে আবেগে ভেঙে পড়েন ভারতীয় আত্মীয়রা। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবি তথা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,“বিজিবি সবসময় যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল। সীমান্তে মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।” এই উদ্যোগ সীমান্তে দুই দেশের মানুষের মাঝে মানবিক সহাবস্থান ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবিক উদ্যোগ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র সহায়তায় ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতের মালদা জেলার বাসিন্দা মৃতা তারা বানুর মেয়ে ও স্বজনরা শেষবারের মতো তার লাশ দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সমন্বিত সহায়তায় এ বিরল উদ্যোগটি বাস্তবায়িত হয়। গত ৮ ডিসেম্বর ২০২৫ রাত ৯টার দিকে ৭৫ বছর বয়সী তারা বানু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর খবর পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামের বাসিন্দা মৃতার মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) ও অন্যান্য আত্মীয়রা লাশ দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুযায়ী তারা বিএসএফের মাধ্যমে বিজিবির নিকট আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদন পাওয়ার পর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এরপর ৯ ডিসেম্বর সকালেই শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মৃতার লাশ দেখানোর আয়োজন করা হয়। শেষবারের মতো প্রিয়জনকে দেখে আবেগে ভেঙে পড়েন ভারতীয় আত্মীয়রা। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবি তথা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,“বিজিবি সবসময় যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল। সীমান্তে মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।” এই উদ্যোগ সীমান্তে দুই দেশের মানুষের মাঝে মানবিক সহাবস্থান ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x