শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাশ্রমিক মজুরি নির্ধারণ ও পৃথক মজুরি বোর্ড গঠণ,গেজেট বাতিল,ভূমি অধিকার,নির্বাচন তফশিল ঘোষণার দাবী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

চাশ্রমিক মজুরি নির্ধারণ ও পৃথক মজুরি বোর্ড গঠণ,গেজেট বাতিল,ভূমি অধিকার,নির্বাচন তফশিল ঘোষণার দাবী
স্মরণ সিং,মৌলভীবাজার: চা বাগান প্রতিষ্ঠার প্রায় দুই' শত (২০০) বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনোও দুই'শত(২০০) টাকা নির্ধারণ হয়নি- চা শ্রমিক ফেডারেশন নেতা ও সুশীল সমাজ বিশিষ্ট ব্যাক্তিজনের অভিমত প্রকাশ। চা শ্রমিকের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পৃথক মজুরি বোর্ড গঠন, স্বার্থবিরোধী গেজেট বাতিল, নির্বাচন তফশিল ঘোষণা ও ভূমি অধিকার নিশ্চিত দাবী এবং চলমান আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি ২৩ আগষ্ট রোজ রবিবার বেলা ১২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভার সম্মুখ হইতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ব্যানারে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে অত্র পৌরসভার মিলনায়তন কক্ষে সমবেত হয়ে মতবিনিময় সভা সমাবেশ করেছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চা শ্রমিকরা খেয়ে না খেয়ে আধপেটা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে বাগানের উৎপাদন বৃদ্ধি করছে অথচ বাগান মালিকরা লাভবান হলেও শ্রমিকদের মজুরি দিচ্ছে মাত্র ১৮৭ টাকা। এই মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বক্তারা অভিযোগ করে বলেন, ২০২২ সালে চা শ্রমিকরা ৩০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের সাথে প্রতারণা করে মালিকদের সাথে মিটিং করে ৫০ টাকা বৃদ্ধি করে ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন। ২০২৩ সালের ১০ আগস্ট ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত করে অগণতান্ত্রিক গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের মেয়াদ ৯ আগস্ট ২০২৬ শেষ হওয়ার পরদিন মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত করে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করে। যা অযৌক্তিক ও চরম অগণতান্ত্রিক। মতবিনিময় সভা থেকে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০ টাকা নির্ধারণ, পৃথক মজুরি বোর্ড গঠন, শ্রমিক স্বার্থবিরোধী ২০২৩ সালের গেজেট বাতিল, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা মজুরি বৃদ্ধির লড়াইয়ে চা বাগানে আন্দোলনরত সকলকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাকেজুজ্জামান রতন, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস অলমিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশওয়ারা, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজল রায়, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য সহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাশ্রমিক মজুরি নির্ধারণ ও পৃথক মজুরি বোর্ড গঠণ,গেজেট বাতিল,ভূমি অধিকার,নির্বাচন তফশিল ঘোষণার দাবী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
স্মরণ সিং,মৌলভীবাজার: চা বাগান প্রতিষ্ঠার প্রায় দুই' শত (২০০) বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনোও দুই'শত(২০০) টাকা নির্ধারণ হয়নি- চা শ্রমিক ফেডারেশন নেতা ও সুশীল সমাজ বিশিষ্ট ব্যাক্তিজনের অভিমত প্রকাশ। চা শ্রমিকের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পৃথক মজুরি বোর্ড গঠন, স্বার্থবিরোধী গেজেট বাতিল, নির্বাচন তফশিল ঘোষণা ও ভূমি অধিকার নিশ্চিত দাবী এবং চলমান আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি ২৩ আগষ্ট রোজ রবিবার বেলা ১২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভার সম্মুখ হইতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ব্যানারে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে অত্র পৌরসভার মিলনায়তন কক্ষে সমবেত হয়ে মতবিনিময় সভা সমাবেশ করেছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চা শ্রমিকরা খেয়ে না খেয়ে আধপেটা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে বাগানের উৎপাদন বৃদ্ধি করছে অথচ বাগান মালিকরা লাভবান হলেও শ্রমিকদের মজুরি দিচ্ছে মাত্র ১৮৭ টাকা। এই মজুরি দিয়ে শ্রমিকদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বক্তারা অভিযোগ করে বলেন, ২০২২ সালে চা শ্রমিকরা ৩০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের সাথে প্রতারণা করে মালিকদের সাথে মিটিং করে ৫০ টাকা বৃদ্ধি করে ১৭০ টাকা মজুরি ঘোষণা করেন। ২০২৩ সালের ১০ আগস্ট ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত করে অগণতান্ত্রিক গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের মেয়াদ ৯ আগস্ট ২০২৬ শেষ হওয়ার পরদিন মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত করে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করে। যা অযৌক্তিক ও চরম অগণতান্ত্রিক। মতবিনিময় সভা থেকে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০ টাকা নির্ধারণ, পৃথক মজুরি বোর্ড গঠন, শ্রমিক স্বার্থবিরোধী ২০২৩ সালের গেজেট বাতিল, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা মজুরি বৃদ্ধির লড়াইয়ে চা বাগানে আন্দোলনরত সকলকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাকেজুজ্জামান রতন, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস অলমিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশওয়ারা, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজল রায়, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য সহ বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x