শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মুন্নির মৃত্যু নিয়ে ধোঁয়াশা: স্বজনদের মানববন্ধন পুলিশ বলছে আত্মহত্যা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

মুন্নির মৃত্যু নিয়ে ধোঁয়াশা: স্বজনদের মানববন্ধন পুলিশ বলছে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে মুন্নির মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও ঘটনার আগে পরিবারের কাছে পাঠানো ভিডিও ও খুদে বার্তা এবং মরদেহে আঘাতের চিহ্নের বিষয়গুলো সামনে আসায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তদন্তের সুযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে মুন্নির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুন্নির মৃত্যুর ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি, অপমৃত্যুর মামলা গ্রহণ, বিভিন্ন আলামত থাকা মোবাইল ফোন উদ্ধার না করা এবং মরদেহে আঘাতের চিহ্ন থাকার পরও অভিযুক্তদের আটক না করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে মুন্নির মৃত্যুর ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা। বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল গনির সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ ও সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রাজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ আহমেদ রিয়াজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, ইউপি সদস্য ফখরুল আলম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরমান আহমদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য দেন নিহত মুন্নির বাবা মকবুল আলী, মা রেনু বেগম ও খালাতো ভাই মাছুম আহমদসহ অন্যান্য স্বজনরাও। মুন্নির পরিবারের অভিযোগ, গত ২১ আগস্ট উপজেলার মুড়িরগুল গ্রামে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন করেন। এ বিষয়ে মুন্নি ভিডিও ও খুদে বার্তার মাধ্যমে তাঁর বাবা-মাকে বিষয়টি জানান বলে পরিবারের দাবি। পরে তিনি স্থানীয় কয়েকজন মুরব্বির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের অনুরোধ করেন। পরিবারের সদস্যদের ভাষ্য, পরে এক মুরব্বি ফোন করে তাঁদের জানান যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এর কিছুক্ষণ পর স্থানীয় জনপ্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি মুন্নির বাবাকে শ্বশুরবাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি বাথরুমে মুন্নির ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে পরিবারের দাবি। স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির ননদ, শাশুড়ি ও ভাসুর মুন্নিকে নির্যাতন করে হত্যা করেছেন এবং পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে তাঁর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, মুন্নির মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে বড়লেখা থানায় সংবাদ সম্মেলন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান। ওসি বলেন, মরিয়ম আক্তার মুন্নির ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট চিকিৎসক প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহে আঘাতের চিহ্ন এবং ঘটনার আগে মুন্নির বাবার মুঠোফোনে পাঠানো ভিডিও কল ও খুদে বার্তার বিষয়গুলো পর্যালোচনা করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের বিষয়টি সামনে এসেছে বলেও জানান তিনি। ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, মুন্নির বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও আইনগত অবস্থান নিশ্চিত না হয়ে অসত্য বা উসকানিমূলক তথ্য প্রচার করা উচিত নয়। এ ধরনের প্রচারণা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। মুন্নির মৃত্যুর ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এবং পুলিশের ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার তথ্য সামনে আসায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্বজনরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মুন্নির মৃত্যু নিয়ে ধোঁয়াশা: স্বজনদের মানববন্ধন পুলিশ বলছে আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে মুন্নির মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও ঘটনার আগে পরিবারের কাছে পাঠানো ভিডিও ও খুদে বার্তা এবং মরদেহে আঘাতের চিহ্নের বিষয়গুলো সামনে আসায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তদন্তের সুযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে মুন্নির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুন্নির মৃত্যুর ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি, অপমৃত্যুর মামলা গ্রহণ, বিভিন্ন আলামত থাকা মোবাইল ফোন উদ্ধার না করা এবং মরদেহে আঘাতের চিহ্ন থাকার পরও অভিযুক্তদের আটক না করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে মুন্নির মৃত্যুর ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা। বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল গনির সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ ও সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রাজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ আহমেদ রিয়াজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, ইউপি সদস্য ফখরুল আলম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরমান আহমদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য দেন নিহত মুন্নির বাবা মকবুল আলী, মা রেনু বেগম ও খালাতো ভাই মাছুম আহমদসহ অন্যান্য স্বজনরাও। মুন্নির পরিবারের অভিযোগ, গত ২১ আগস্ট উপজেলার মুড়িরগুল গ্রামে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন করেন। এ বিষয়ে মুন্নি ভিডিও ও খুদে বার্তার মাধ্যমে তাঁর বাবা-মাকে বিষয়টি জানান বলে পরিবারের দাবি। পরে তিনি স্থানীয় কয়েকজন মুরব্বির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের অনুরোধ করেন। পরিবারের সদস্যদের ভাষ্য, পরে এক মুরব্বি ফোন করে তাঁদের জানান যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এর কিছুক্ষণ পর স্থানীয় জনপ্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি মুন্নির বাবাকে শ্বশুরবাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি বাথরুমে মুন্নির ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে পরিবারের দাবি। স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির ননদ, শাশুড়ি ও ভাসুর মুন্নিকে নির্যাতন করে হত্যা করেছেন এবং পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে তাঁর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, মুন্নির মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে বড়লেখা থানায় সংবাদ সম্মেলন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান। ওসি বলেন, মরিয়ম আক্তার মুন্নির ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট চিকিৎসক প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহে আঘাতের চিহ্ন এবং ঘটনার আগে মুন্নির বাবার মুঠোফোনে পাঠানো ভিডিও কল ও খুদে বার্তার বিষয়গুলো পর্যালোচনা করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের বিষয়টি সামনে এসেছে বলেও জানান তিনি। ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, মুন্নির বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও আইনগত অবস্থান নিশ্চিত না হয়ে অসত্য বা উসকানিমূলক তথ্য প্রচার করা উচিত নয়। এ ধরনের প্রচারণা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। মুন্নির মৃত্যুর ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এবং পুলিশের ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার তথ্য সামনে আসায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্বজনরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x