শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইজারার সীমায় বালু নেই, কোটি টাকা ক্ষতির আশঙ্কায় কানাইঘাট-জকিগঞ্জের বালুমহালের ইজারাদার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

ইজারার সীমায় বালু নেই, কোটি টাকা ক্ষতির আশঙ্কায় কানাইঘাট-জকিগঞ্জের বালুমহালের ইজারাদার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি বালুমহালে ইজারার নির্ধারিত সীমানার মধ্যে পর্যাপ্ত বালু না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার। এ কারণে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসন নির্ধারিত ইজারাসীমা চিহ্নিত করে লাল পতাকা স্থাপন করেছে। ফলে ইজারাদার নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই।  বালু না থাকার সংশ্লিষ্ট বিষয়ে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে দাবি ইজারাদারের। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ছাতকেরএক ব্যাক্তি ২ কোটি টাকার বেশী দিয়ে মহালটি ইজারা গ্রহণ করেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, ইজারাকৃত এলাকায় পর্যাপ্ত বালু না থাকায় বিনিয়োগের অর্থ ফেরত আনতে মাঝে-মধ্যে ইজারাদারের নৌকা ইজারার নির্ধারিত সীমার বাইরে চলে যাচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইজারাদার বলেন, “প্রশাসন যে সীমানা নির্ধারণ করে দিয়েছে, আমি সেই সীমার মধ্যেই বালু উত্তোলন করছি। কিন্তু ইজারাকৃত মহালে পর্যাপ্ত বালু না থাকায় আমার কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।” তিনি আরও বলেন, “আমি নির্ধারিত একটি অংশ এক বছরের জন্য ইজারা নিয়েছি। বিনিয়োগের টাকা রক্ষা করতে প্রশাসনের কাছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি,”সারা দিনে ১৫/২০ নৌকাও লোড হয়না। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইজারার সীমায় বালু নেই, কোটি টাকা ক্ষতির আশঙ্কায় কানাইঘাট-জকিগঞ্জের বালুমহালের ইজারাদার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি বালুমহালে ইজারার নির্ধারিত সীমানার মধ্যে পর্যাপ্ত বালু না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার। এ কারণে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসন নির্ধারিত ইজারাসীমা চিহ্নিত করে লাল পতাকা স্থাপন করেছে। ফলে ইজারাদার নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই।  বালু না থাকার সংশ্লিষ্ট বিষয়ে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে দাবি ইজারাদারের। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ছাতকেরএক ব্যাক্তি ২ কোটি টাকার বেশী দিয়ে মহালটি ইজারা গ্রহণ করেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, ইজারাকৃত এলাকায় পর্যাপ্ত বালু না থাকায় বিনিয়োগের অর্থ ফেরত আনতে মাঝে-মধ্যে ইজারাদারের নৌকা ইজারার নির্ধারিত সীমার বাইরে চলে যাচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইজারাদার বলেন, “প্রশাসন যে সীমানা নির্ধারণ করে দিয়েছে, আমি সেই সীমার মধ্যেই বালু উত্তোলন করছি। কিন্তু ইজারাকৃত মহালে পর্যাপ্ত বালু না থাকায় আমার কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।” তিনি আরও বলেন, “আমি নির্ধারিত একটি অংশ এক বছরের জন্য ইজারা নিয়েছি। বিনিয়োগের টাকা রক্ষা করতে প্রশাসনের কাছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি,”সারা দিনে ১৫/২০ নৌকাও লোড হয়না। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x