প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
ইজারার সীমায় বালু নেই, কোটি টাকা ক্ষতির আশঙ্কায় কানাইঘাট-জকিগঞ্জের বালুমহালের ইজারাদার
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি বালুমহালে ইজারার নির্ধারিত সীমানার মধ্যে পর্যাপ্ত বালু না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার। এ কারণে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসন নির্ধারিত ইজারাসীমা চিহ্নিত করে লাল পতাকা স্থাপন করেছে। ফলে ইজারাদার নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই। বালু না থাকার সংশ্লিষ্ট বিষয়ে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে দাবি ইজারাদারের। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ছাতকেরএক ব্যাক্তি ২ কোটি টাকার বেশী দিয়ে মহালটি ইজারা গ্রহণ করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ইজারাকৃত এলাকায় পর্যাপ্ত বালু না থাকায় বিনিয়োগের অর্থ ফেরত আনতে মাঝে-মধ্যে ইজারাদারের নৌকা ইজারার নির্ধারিত সীমার বাইরে চলে যাচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইজারাদার বলেন, “প্রশাসন যে সীমানা নির্ধারণ করে দিয়েছে, আমি সেই সীমার মধ্যেই বালু উত্তোলন করছি। কিন্তু ইজারাকৃত মহালে পর্যাপ্ত বালু না থাকায় আমার কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।” তিনি আরও বলেন, “আমি নির্ধারিত একটি অংশ এক বছরের জন্য ইজারা নিয়েছি। বিনিয়োগের টাকা রক্ষা করতে প্রশাসনের কাছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি,”সারা দিনে ১৫/২০ নৌকাও লোড হয়না। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।