শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাজারের স্বচ্ছতা আনার কাজে তাড়াহুড়া করা হয়েছে: প্রবাসীকল্যান মন্ত্রী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

মাজারের স্বচ্ছতা আনার কাজে তাড়াহুড়া করা হয়েছে: প্রবাসীকল্যান মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার উদ্যোগে কিছুটা তাড়াহুড়ো হয়েছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে এই ব্যাপারে আলোচনাই করা হয়নি। এটা ৭০০ বছরের একটা ট্র্যাডিশন। তবে মাজারের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারও একমত জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার ও সিলেটের সকল সংসদ সদস্যরা এ ব্যাপারে একমত। মাজারের জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মাজারকে ঘিরে যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে আরিফুল হক বলেন, অতীতে কোনো ভুলত্রুটি বা অনিয়ম হয়ে থাকলেও ভবিষ্যতে তা আর হবে না। একই সঙ্গে মাজারের মসজিদ নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি। মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়া নিয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তার ভাষ্য, শ্রমবাজার চালুর প্রক্রিয়ার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এরআগে বুধবার দুপুরে চার দিনের সফরে বিমানযোগে সিলেট আসেন আরিফুল হক চৌধুরী। সিলেট আসার পর বিমানবন্দরে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগনের প্রত্যাশা পুরণে কাজ করবো। মন্ত্রী বলেন, এ ধরণের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগীতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করবো এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করবো। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবো। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাজারের স্বচ্ছতা আনার কাজে তাড়াহুড়া করা হয়েছে: প্রবাসীকল্যান মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার উদ্যোগে কিছুটা তাড়াহুড়ো হয়েছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে এই ব্যাপারে আলোচনাই করা হয়নি। এটা ৭০০ বছরের একটা ট্র্যাডিশন। তবে মাজারের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারও একমত জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার ও সিলেটের সকল সংসদ সদস্যরা এ ব্যাপারে একমত। মাজারের জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মাজারকে ঘিরে যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে আরিফুল হক বলেন, অতীতে কোনো ভুলত্রুটি বা অনিয়ম হয়ে থাকলেও ভবিষ্যতে তা আর হবে না। একই সঙ্গে মাজারের মসজিদ নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি। মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়া নিয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তার ভাষ্য, শ্রমবাজার চালুর প্রক্রিয়ার প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এরআগে বুধবার দুপুরে চার দিনের সফরে বিমানযোগে সিলেট আসেন আরিফুল হক চৌধুরী। সিলেট আসার পর বিমানবন্দরে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগনের প্রত্যাশা পুরণে কাজ করবো। মন্ত্রী বলেন, এ ধরণের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগীতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করবো এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করবো। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবো। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x