শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মতিন লাকির

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মতিন লাকির
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আব্দুল মতিন লাকি পৌরবাসীর উদ্দেশ্যে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও জনসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে সমর্থন কামনা করেছেন। সম্প্রতি প্রচারপত্রের মাধ্যমে তিনি জানান, জগন্নাথপুর তার প্রাণ, তার গর্ব। শৈশব-কৈশোর থেকে এলাকার মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা আব্দুল মতিন লাকি দীর্ঘদিন প্রবাসে থাকলেও জন্মভূমির উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি ‘চ্যারিটি সংস্থা আল-ফাতেহা ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। এর মাধ্যমে ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ, কোরআন শরীফ প্রদান, মসজিদ স্থাপনসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া করোনা ও বন্যার মতো দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। প্রচারপত্রে আব্দুল মতিন লাকি জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ ও নতুন সড়ক নির্মাণে সহযোগিতা, যুবসমাজের সাংস্কৃতিক চর্চা ও আধুনিক খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং পৌরসভাকে একটি আধুনিক, উন্নয়নশীল, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন, এলাকার শিক্ষা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আব্দুল মতিন লাকি জগন্নাথপুর পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মতিন লাকির

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আব্দুল মতিন লাকি পৌরবাসীর উদ্দেশ্যে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও জনসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে সমর্থন কামনা করেছেন। সম্প্রতি প্রচারপত্রের মাধ্যমে তিনি জানান, জগন্নাথপুর তার প্রাণ, তার গর্ব। শৈশব-কৈশোর থেকে এলাকার মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা আব্দুল মতিন লাকি দীর্ঘদিন প্রবাসে থাকলেও জন্মভূমির উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি ‘চ্যারিটি সংস্থা আল-ফাতেহা ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। এর মাধ্যমে ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ, কোরআন শরীফ প্রদান, মসজিদ স্থাপনসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া করোনা ও বন্যার মতো দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। প্রচারপত্রে আব্দুল মতিন লাকি জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ ও নতুন সড়ক নির্মাণে সহযোগিতা, যুবসমাজের সাংস্কৃতিক চর্চা ও আধুনিক খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং পৌরসভাকে একটি আধুনিক, উন্নয়নশীল, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন, এলাকার শিক্ষা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আব্দুল মতিন লাকি জগন্নাথপুর পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x