শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. ময়না মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দানবেন্দ্র তালুকদার, এবিএম মাসুম, অর্চনা রানী তালুকদার, ইয়াছমিন চৌধুরী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীতেষ চন্দ্র দাস, জনী সরকার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুপ নারায়ন, বিধান চৌধুরী, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন, রুপন ভট্টাচার্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম ও সিনিয়ার সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ  উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রদর্শনীতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিচারকদের মূল্যায়নে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে অংশগ্রহণকারী সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম, জেলা মাধ্যমিক প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সারোয়ার জাহান খান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আবু ওবায়দা নাদিম। সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি রচনা করবে।’ তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তারা।উল্লেখ্য, এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল— ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. ময়না মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দানবেন্দ্র তালুকদার, এবিএম মাসুম, অর্চনা রানী তালুকদার, ইয়াছমিন চৌধুরী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীতেষ চন্দ্র দাস, জনী সরকার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুপ নারায়ন, বিধান চৌধুরী, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন, রুপন ভট্টাচার্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম ও সিনিয়ার সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ  উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রদর্শনীতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিচারকদের মূল্যায়নে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে অংশগ্রহণকারী সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম, জেলা মাধ্যমিক প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সারোয়ার জাহান খান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আবু ওবায়দা নাদিম। সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি রচনা করবে।’ তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তারা।উল্লেখ্য, এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল— ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x