শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতাপপুর আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিবর্তনের দাবি শাল্লায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১২:১৭ পিএম

প্রতাপপুর আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিবর্তনের দাবি শাল্লায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ ও অংশীজনের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আয়োজনে- সিইএমআরসিবি, রিভার প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), এপটিসা ও ব্র্যাক। শাল্লা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইস মজুমদার, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা থানার এসআই শাহজাহান মিয়া এবং রিভার প্রকল্পের প্রতিনিধি মো. মিজানুর রহমান চৌধুরী, শ্যামলেন্দু দে ও আব্দুর রাজ্জাকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, কমিউনিটি অংশগ্রহণ, প্রকল্প বাস্তবায়নে অংশীজনের ভূমিকা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ প্রতাপপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতাপপুরে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে, কিন্তু এ বিষয়ে স্থানীয় জনগণকে যথাযথভাবে অবহিত করা হয়নি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, প্রকল্পটি কালনী নদী থেকে মাত্র ১০০ মিটার পশ্চিমে নির্মাণ করা হচ্ছে। অথচ প্রতি বছর ওই এলাকায় ২০ থেকে ৩০ মিটার নদীভাঙন ঘটে। ভবন নির্মাণের আগেই যদি নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায়ভার কে নেবে?” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে। প্রকল্পের স্থান পুনর্বিবেচনা করে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকিতে প্রকল্পটি পড়তে পারে। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ, জনগণের মতামতের গুরুত্ব এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতাপপুর আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিবর্তনের দাবি শাল্লায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ ও অংশীজনের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আয়োজনে- সিইএমআরসিবি, রিভার প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), এপটিসা ও ব্র্যাক। শাল্লা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইস মজুমদার, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা থানার এসআই শাহজাহান মিয়া এবং রিভার প্রকল্পের প্রতিনিধি মো. মিজানুর রহমান চৌধুরী, শ্যামলেন্দু দে ও আব্দুর রাজ্জাকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, কমিউনিটি অংশগ্রহণ, প্রকল্প বাস্তবায়নে অংশীজনের ভূমিকা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ প্রতাপপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতাপপুরে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে, কিন্তু এ বিষয়ে স্থানীয় জনগণকে যথাযথভাবে অবহিত করা হয়নি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, প্রকল্পটি কালনী নদী থেকে মাত্র ১০০ মিটার পশ্চিমে নির্মাণ করা হচ্ছে। অথচ প্রতি বছর ওই এলাকায় ২০ থেকে ৩০ মিটার নদীভাঙন ঘটে। ভবন নির্মাণের আগেই যদি নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায়ভার কে নেবে?” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে। প্রকল্পের স্থান পুনর্বিবেচনা করে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকিতে প্রকল্পটি পড়তে পারে। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ, জনগণের মতামতের গুরুত্ব এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x