শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বালুখেকো ডেবিল তোফায়েল গংদের ড্রেজার তাণ্ডব, প্রতিবাদ করায় দা-রামদা নিয়ে হামলা আহত ৪

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:৫২ পিএম

গোয়াইনঘাটে বালুখেকো ডেবিল তোফায়েল গংদের ড্রেজার তাণ্ডব, প্রতিবাদ করায় দা-রামদা নিয়ে হামলা আহত ৪
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বালুখেকো ডেবিল তোফায়েল গংদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার পিয়াইন নদীর কইনা জঙ্গল সংলগ্ন অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে আসছিলেন। তার দাবি, বেপরোয়া বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী বসতবাড়ি ও জনবসতি হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত বালুখেকো ছাত্রলীগ ডেবিল তোফায়েল গংরা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ মে ভোররাতে অভিযুক্তরা পুনরায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করলে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পথে লুনী এলাকায় একটি সরকারি কাঁচা সড়কে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালুখেকো ডেবিল তোফায়েল আহমদ এর নেতৃত্বে একদল বালুখেকোরা তার ওপর হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড, স্টিলের পাইপ, রামদা ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। নজরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচা সাজ উদ্দিন, আকিল মিয়া ও ইমরান আহমদকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। কয়েকজনের হাত, মাথা ও মুখে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। আহতদের বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। হামলাকারী অভিযুক্তরা হলো- ১। দেলোয়ার (৪৫), ২। মাসুদ (৪০), ৩। উল্লার (৩৬), ৪। লোকমান (৩২), সর্বপিতা- ইয়াকুব আলী, ৫। তোফায়েল (২৬), পিতা- দেলোয়ার, ৬। ছয়ফুল (৫২), ৭। মজফুল (৪৫), উভয় পিতা- মসন্দর আলী, ৮। শাকিল (২৮), পিতা- মজদুল, ৯। ছয়ফুল (৫০), ১০। ময়নুর (৪৬), উভয় পিতা- সিরাজ উদ্দিন, ১১। আল আমিন (২৫), ১২। রুহুল আমিন (২২), উভয় পিতা- ময়নুর, ১৫। ইসলাম উদ্দিন (৪২), দিয়া- অদ্ভুর, ১৪। আলাল উদ্দিন (৩৪), পিতা- আবার ১৫ দিল (৩২), পিতা- অদ্ভুত, সর্বসাং- পুরী, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বালুখেকো ডেবিল তোফায়েল গংদের ড্রেজার তাণ্ডব, প্রতিবাদ করায় দা-রামদা নিয়ে হামলা আহত ৪

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বালুখেকো ডেবিল তোফায়েল গংদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার পিয়াইন নদীর কইনা জঙ্গল সংলগ্ন অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে আসছিলেন। তার দাবি, বেপরোয়া বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী বসতবাড়ি ও জনবসতি হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত বালুখেকো ছাত্রলীগ ডেবিল তোফায়েল গংরা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ মে ভোররাতে অভিযুক্তরা পুনরায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করলে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পথে লুনী এলাকায় একটি সরকারি কাঁচা সড়কে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালুখেকো ডেবিল তোফায়েল আহমদ এর নেতৃত্বে একদল বালুখেকোরা তার ওপর হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড, স্টিলের পাইপ, রামদা ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। নজরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচা সাজ উদ্দিন, আকিল মিয়া ও ইমরান আহমদকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। কয়েকজনের হাত, মাথা ও মুখে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। আহতদের বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। হামলাকারী অভিযুক্তরা হলো- ১। দেলোয়ার (৪৫), ২। মাসুদ (৪০), ৩। উল্লার (৩৬), ৪। লোকমান (৩২), সর্বপিতা- ইয়াকুব আলী, ৫। তোফায়েল (২৬), পিতা- দেলোয়ার, ৬। ছয়ফুল (৫২), ৭। মজফুল (৪৫), উভয় পিতা- মসন্দর আলী, ৮। শাকিল (২৮), পিতা- মজদুল, ৯। ছয়ফুল (৫০), ১০। ময়নুর (৪৬), উভয় পিতা- সিরাজ উদ্দিন, ১১। আল আমিন (২৫), ১২। রুহুল আমিন (২২), উভয় পিতা- ময়নুর, ১৫। ইসলাম উদ্দিন (৪২), দিয়া- অদ্ভুর, ১৪। আলাল উদ্দিন (৩৪), পিতা- আবার ১৫ দিল (৩২), পিতা- অদ্ভুত, সর্বসাং- পুরী, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x