উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার পিয়াইন নদীর কইনা জঙ্গল সংলগ্ন অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে আসছিলেন। তার দাবি, বেপরোয়া বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী বসতবাড়ি ও জনবসতি হুমকির মুখে পড়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত বালুখেকো ছাত্রলীগ ডেবিল তোফায়েল গংরা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ মে ভোররাতে অভিযুক্তরা পুনরায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করলে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পথে লুনী এলাকায় একটি সরকারি কাঁচা সড়কে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বালুখেকো ডেবিল তোফায়েল আহমদ এর নেতৃত্বে একদল বালুখেকোরা তার ওপর হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড, স্টিলের পাইপ, রামদা ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। নজরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচা সাজ উদ্দিন, আকিল মিয়া ও ইমরান আহমদকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। কয়েকজনের হাত, মাথা ও মুখে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
আহতদের বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
হামলাকারী অভিযুক্তরা হলো- ১। দেলোয়ার (৪৫), ২। মাসুদ (৪০), ৩। উল্লার (৩৬), ৪। লোকমান (৩২), সর্বপিতা- ইয়াকুব আলী, ৫। তোফায়েল (২৬), পিতা- দেলোয়ার, ৬। ছয়ফুল (৫২), ৭। মজফুল (৪৫), উভয় পিতা- মসন্দর আলী, ৮। শাকিল (২৮), পিতা- মজদুল, ৯। ছয়ফুল (৫০), ১০। ময়নুর (৪৬), উভয় পিতা- সিরাজ উদ্দিন, ১১। আল আমিন (২৫), ১২। রুহুল আমিন (২২), উভয় পিতা- ময়নুর, ১৫। ইসলাম উদ্দিন (৪২), দিয়া- অদ্ভুর, ১৪। আলাল উদ্দিন (৩৪), পিতা- আবার ১৫ দিল (৩২), পিতা- অদ্ভুত, সর্বসাং- পুরী, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।