শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাল দলিলে সরকারি জমি দখলের অভিযোগ, আটক ৩

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০১:৫১ পিএম

জাল দলিলে সরকারি জমি দখলের অভিযোগ, আটক ৩
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর বাগবাড়ী নরশিংটিলা এলাকার ৮ নম্বর গলিতে অর্পিত সম্পত্তি জবরদখলের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম নুনু মিয়ার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত এবং অ্যাডভোকেট গোলাম মর্তুজার লিজকৃত একটি প্লট জবরদখলের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আটককৃতদের মধ্যে রয়েছেন কথিত ভূমিখেকো চক্রের গডফাদার হিসেবে পরিচিত আঙ্গুর মিয়ার শালীসহ তিনজন। এর আগে আদালতের নির্দেশে এস.এম নুনু মিয়ার সংশ্লিষ্ট দলিল জব্দ করে পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। ভুক্তভোগী অ্যাডভোকেট গোলাম মর্তুজার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রাশেদ জানান, আঙ্গুর মিয়ার ভাই নুনু মিয়া এক নারীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্পিত সম্পত্তির ভূমি অবমুক্তি দেখিয়ে ভুয়া দলিল তৈরি করেন। পরে সেই জাল দলিলের মাধ্যমে সরকারি লিজকৃত জায়গা দখল করে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় নুনু মিয়া ও আঙ্গুর মিয়া দলীয় প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা রেজা এবং তার সশস্ত্র সহযোগীদের নিয়ে প্রকাশ্যে আমাদের সরকারি লিজকৃত জমি দখল করে নেয়। অথচ আমাদের লিজের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বৈধ ছিল এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে।” অ্যাডভোকেট রাশেদ অভিযোগ করেন, জায়গা দখলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাল দলিলে সরকারি জমি দখলের অভিযোগ, আটক ৩

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর বাগবাড়ী নরশিংটিলা এলাকার ৮ নম্বর গলিতে অর্পিত সম্পত্তি জবরদখলের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম নুনু মিয়ার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত এবং অ্যাডভোকেট গোলাম মর্তুজার লিজকৃত একটি প্লট জবরদখলের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আটককৃতদের মধ্যে রয়েছেন কথিত ভূমিখেকো চক্রের গডফাদার হিসেবে পরিচিত আঙ্গুর মিয়ার শালীসহ তিনজন। এর আগে আদালতের নির্দেশে এস.এম নুনু মিয়ার সংশ্লিষ্ট দলিল জব্দ করে পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। ভুক্তভোগী অ্যাডভোকেট গোলাম মর্তুজার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রাশেদ জানান, আঙ্গুর মিয়ার ভাই নুনু মিয়া এক নারীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্পিত সম্পত্তির ভূমি অবমুক্তি দেখিয়ে ভুয়া দলিল তৈরি করেন। পরে সেই জাল দলিলের মাধ্যমে সরকারি লিজকৃত জায়গা দখল করে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় নুনু মিয়া ও আঙ্গুর মিয়া দলীয় প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা রেজা এবং তার সশস্ত্র সহযোগীদের নিয়ে প্রকাশ্যে আমাদের সরকারি লিজকৃত জমি দখল করে নেয়। অথচ আমাদের লিজের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বৈধ ছিল এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে।” অ্যাডভোকেট রাশেদ অভিযোগ করেন, জায়গা দখলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x