শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য অফিসে দুর্নীতির মহোৎসব অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য অফিসে দুর্নীতির মহোৎসব অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে| সরকারি নির্দেশনা অমান্য করে নিজের ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও চলছে তীব্র সমালোচনা| অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নামমাত্র কাজ করিয়ে ঠিকাদারদের সঙ্গে বিলের টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে| আজমিরীগঞ্জ সদর, জলসুখা, বদলপুর, কাকাইলছ ও শিবপাশা ইউনিয়নে টুইন পিট ল্যাট্রিন, আর্সেনিকমুক্ত টিউবওয়েল, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে| স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে একই অফিসে দায়িত্ব পালন করায় তিনি প্রভাবশালী হয়ে ওঠেন| এ সুযোগে সরকারি দায়িত্বের পাশাপাশি পরোক্ষভাবে ঠিকাদারিতেও নিজেকে জড়িয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে| একই স্টেশনে দীর্ঘদিন অবস্থান করায় পুরো জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে তিনি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের| অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় নলকূপ বরাদ্দের নামে ব্যাপক অনিয়ম ও হরিলুট করা হয়েছে| সরকারি নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে অধিকাংশ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিদের নামে| এছাড়া গভীর নলকূপ ও মিনি ট্রিটমেন্ট প্ল্যান্টের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে| অনেক ক্ষেত্রে সরকারি টিউবওয়েল বসানো হয়েছে ব্যক্তিগত পাকাঘর কিংবা গোয়ালঘরের পাশে| ফলে অধিকাংশ স্থাপনার স্ট্রাকচার ইতোমধ্যে ভেঙে পড়েছে| তবে এসব মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি| আরও অভিযোগ রয়েছে, সরকারি বাসা বরাদ্দের নিয়মনীতি না মেনে সরকারি অফিসকেই ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করছেন রবিউল আলম| পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সুবিধাও ভোগ করছেন বিনামূল্যে| এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন এটা চলমান প্রকল্প আলমগীরের বিষয়টি শীগ্রই সমাধান হয়ে যাবে| দূণীতির বিষয়ে বলেন সব মিথ্যা, বানোওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত|

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য অফিসে দুর্নীতির মহোৎসব অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে| সরকারি নির্দেশনা অমান্য করে নিজের ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও চলছে তীব্র সমালোচনা| অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নামমাত্র কাজ করিয়ে ঠিকাদারদের সঙ্গে বিলের টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে| আজমিরীগঞ্জ সদর, জলসুখা, বদলপুর, কাকাইলছ ও শিবপাশা ইউনিয়নে টুইন পিট ল্যাট্রিন, আর্সেনিকমুক্ত টিউবওয়েল, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে| স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে একই অফিসে দায়িত্ব পালন করায় তিনি প্রভাবশালী হয়ে ওঠেন| এ সুযোগে সরকারি দায়িত্বের পাশাপাশি পরোক্ষভাবে ঠিকাদারিতেও নিজেকে জড়িয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে| একই স্টেশনে দীর্ঘদিন অবস্থান করায় পুরো জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে তিনি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের| অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় নলকূপ বরাদ্দের নামে ব্যাপক অনিয়ম ও হরিলুট করা হয়েছে| সরকারি নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে অধিকাংশ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিদের নামে| এছাড়া গভীর নলকূপ ও মিনি ট্রিটমেন্ট প্ল্যান্টের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে| অনেক ক্ষেত্রে সরকারি টিউবওয়েল বসানো হয়েছে ব্যক্তিগত পাকাঘর কিংবা গোয়ালঘরের পাশে| ফলে অধিকাংশ স্থাপনার স্ট্রাকচার ইতোমধ্যে ভেঙে পড়েছে| তবে এসব মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি| আরও অভিযোগ রয়েছে, সরকারি বাসা বরাদ্দের নিয়মনীতি না মেনে সরকারি অফিসকেই ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করছেন রবিউল আলম| পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সুবিধাও ভোগ করছেন বিনামূল্যে| এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন এটা চলমান প্রকল্প আলমগীরের বিষয়টি শীগ্রই সমাধান হয়ে যাবে| দূণীতির বিষয়ে বলেন সব মিথ্যা, বানোওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত|

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x