শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনের নাকের ডগায় ৩ গুদামে অবৈধ বাণিজ্য—দায় নেবে কে?

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৩১ পিএম

প্রশাসনের নাকের ডগায় ৩ গুদামে অবৈধ বাণিজ্য—দায় নেবে কে?
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট নগরীর লালদীঘির পাড় এলাকায় অবস্থিত হকার্স মার্কেটের তিনটি গোপন গুদামঘরে ভারতীয় চকলেট, কসমেটিকস ও জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য মজুদ ও বাজারজাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, “অদৃশ্য কারণে” এসব গুদামে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অভিযান হচ্ছে না, ফলে গুদামগুলো চোরাকারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। অভিযোগ অনুযায়ী, লালদীঘির পাড়ের নতুন হকার্স মার্কেটের ২ নম্বর গলির ১০ নম্বর দোকান ‘মাদানী এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. শরীফ আহমদ এসব গুদাম ভাড়া নিয়ে পণ্য সংরক্ষণ করছেন। তিনি জকিগঞ্জ উপজেলার মাত্রাগ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ কাজে তাকে তার ছোট ভাই তালহা ও দোকানের কর্মচারী তুহিন সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। হকার্স মার্কেটের ১ম গেট দিয়ে ঢুকে ২য় তলায় ফুলের দোকানের বিপরীত পাশে একটি গুদামঘর। একই লাইনে দুইটি দোকান পর আরেকটি ফুলের দোকানের পাশের গুদামঘর। একই লাইনের সামনের দিকে ময়লা ফেলার স্থানের সামনে অবস্থিত আরেকটি গুদামঘর। এসব গুদামে ভারতীয় চকলেট, কসমেটিকস ও জিরাসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ করা হয় এবং সেগুলো সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, স্থানীয় কিছু যুবদল নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের নেতৃত্বে রাতের আঁধারে এসব পণ্য গুদামে আনা হয়। অভিযোগ রয়েছে, শরীফ আহমদ নিজেকে সিলেট জেলা বিএনপির এক নেতা ও প্রশাসনের এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে দাবি করেন যে প্রশাসন তার নিয়ন্ত্রণে রয়েছে। তবে এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, অবৈধভাবে আমদানি করা পণ্য কমদামে বাজারজাত হওয়ায় বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। একই মার্কেটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনকে “ম্যানেজ” করেই এ ব্যবসা চালানো হচ্ছে—এমন ধারণা ব্যবসায়ীদের মধ্যে রয়েছে। বিষয়টি জানতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযুক্ত শরীফ আহমদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনের নাকের ডগায় ৩ গুদামে অবৈধ বাণিজ্য—দায় নেবে কে?

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট নগরীর লালদীঘির পাড় এলাকায় অবস্থিত হকার্স মার্কেটের তিনটি গোপন গুদামঘরে ভারতীয় চকলেট, কসমেটিকস ও জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য মজুদ ও বাজারজাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, “অদৃশ্য কারণে” এসব গুদামে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অভিযান হচ্ছে না, ফলে গুদামগুলো চোরাকারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। অভিযোগ অনুযায়ী, লালদীঘির পাড়ের নতুন হকার্স মার্কেটের ২ নম্বর গলির ১০ নম্বর দোকান ‘মাদানী এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. শরীফ আহমদ এসব গুদাম ভাড়া নিয়ে পণ্য সংরক্ষণ করছেন। তিনি জকিগঞ্জ উপজেলার মাত্রাগ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ কাজে তাকে তার ছোট ভাই তালহা ও দোকানের কর্মচারী তুহিন সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। হকার্স মার্কেটের ১ম গেট দিয়ে ঢুকে ২য় তলায় ফুলের দোকানের বিপরীত পাশে একটি গুদামঘর। একই লাইনে দুইটি দোকান পর আরেকটি ফুলের দোকানের পাশের গুদামঘর। একই লাইনের সামনের দিকে ময়লা ফেলার স্থানের সামনে অবস্থিত আরেকটি গুদামঘর। এসব গুদামে ভারতীয় চকলেট, কসমেটিকস ও জিরাসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ করা হয় এবং সেগুলো সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, স্থানীয় কিছু যুবদল নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের নেতৃত্বে রাতের আঁধারে এসব পণ্য গুদামে আনা হয়। অভিযোগ রয়েছে, শরীফ আহমদ নিজেকে সিলেট জেলা বিএনপির এক নেতা ও প্রশাসনের এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছেন এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে দাবি করেন যে প্রশাসন তার নিয়ন্ত্রণে রয়েছে। তবে এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, অবৈধভাবে আমদানি করা পণ্য কমদামে বাজারজাত হওয়ায় বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। একই মার্কেটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনকে “ম্যানেজ” করেই এ ব্যবসা চালানো হচ্ছে—এমন ধারণা ব্যবসায়ীদের মধ্যে রয়েছে। বিষয়টি জানতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযুক্ত শরীফ আহমদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x