শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কখনো সোর্স কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি সাদ্দাম তুমি কার?

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

কখনো সোর্স কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি সাদ্দাম তুমি কার?
সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায় রাশেদ আহমেদ সাদ্দামকে ঘিরে বাড়ছে জনঅসন্তোষ ও উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন বিরোধে প্রভাব খাটানোই তার মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, যে দল ক্ষমতায়, সাদ্দাম সেই দলের লোক। স্থানীয় সূত্রগুলো জানায়, অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে নতুন প্রভাব বলয় তৈরির চেষ্টা করছেন তিনি। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো, জমিজমা সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ এবং এলাকায় অঘোষিত চাপ সৃষ্টি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের আরও দাবি, সাদ্দাম নিজেকে কখনো শাহপরান থানা পুলিশের সোর্স, আবার কখনো কোনো পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসব পরিচয় ব্যবহার করে এলাকায় ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অনেকেই তাকে “থানার দালাল” হিসেবেও উল্লেখ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “সাদ্দামের কারণে এলাকায় অস্থিরতা ও বিভক্তি বাড়ছে। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, প্রবাসীদের সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, বিতর্কিত নামজারি এবং সীমানা সংক্রান্ত অসঙ্গতি নিয়েও আলোচনায় এসেছে একটি চক্র। এসব ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। সচেতন মহলের মতে, রাজনৈতিক ছত্রছায়া বা প্রশাসনিক পরিচয়ের অপব্যবহার করে কেউ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করলে তা আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয়দের প্রশ্ন—আইনের চোখ ফাঁকি দিয়ে কতদিন চলবে এই প্রভাব বিস্তার ও দাপটের রাজনীতি? টিলাগড়-মিরাপাড়ার বাসিন্দারা এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কখনো সোর্স কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি সাদ্দাম তুমি কার?

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায় রাশেদ আহমেদ সাদ্দামকে ঘিরে বাড়ছে জনঅসন্তোষ ও উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন বিরোধে প্রভাব খাটানোই তার মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, যে দল ক্ষমতায়, সাদ্দাম সেই দলের লোক। স্থানীয় সূত্রগুলো জানায়, অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে নতুন প্রভাব বলয় তৈরির চেষ্টা করছেন তিনি। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো, জমিজমা সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ এবং এলাকায় অঘোষিত চাপ সৃষ্টি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের আরও দাবি, সাদ্দাম নিজেকে কখনো শাহপরান থানা পুলিশের সোর্স, আবার কখনো কোনো পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসব পরিচয় ব্যবহার করে এলাকায় ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অনেকেই তাকে “থানার দালাল” হিসেবেও উল্লেখ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “সাদ্দামের কারণে এলাকায় অস্থিরতা ও বিভক্তি বাড়ছে। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, প্রবাসীদের সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, বিতর্কিত নামজারি এবং সীমানা সংক্রান্ত অসঙ্গতি নিয়েও আলোচনায় এসেছে একটি চক্র। এসব ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। সচেতন মহলের মতে, রাজনৈতিক ছত্রছায়া বা প্রশাসনিক পরিচয়ের অপব্যবহার করে কেউ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করলে তা আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয়দের প্রশ্ন—আইনের চোখ ফাঁকি দিয়ে কতদিন চলবে এই প্রভাব বিস্তার ও দাপটের রাজনীতি? টিলাগড়-মিরাপাড়ার বাসিন্দারা এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x