শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:২৩ পিএম

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সকালে শান্তকে হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২০৩ রান তুলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে। আজ প্রথম সেশনে মোট ২৬.২ ওভার খেলা হয়েছে। দিনের শুরুতে খুররম শাহজাদের বলে শান্ত (১৫) এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে এরপর আর পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি মুশফিক ও লিটন। এই সেশনে মাত্র ১টি উইকেট হারিয়ে বোর্ডে আরও ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ। ইনিংসের ৫২.৩ ওভারে দলীয় ২০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা। সকালের শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শান্তর দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে দুইশ ছাড়াল বাংলাদেশের লিড। ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান। এর ফলে পাকিস্তানের প্রথম ইনিংসের রান বাদ দিয়ে বাংলাদেশের লিড এখন দাঁড়িয়েছে ২১৬ রানে। মুশফিক ২১ এবং লিটন ৩৪ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসের শতকধারী লিটন দাস। অন্য প্রান্তে সকাল থেকে উইকেটে অবিচল থাকা মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটার। সকালের সেশনে শুরুটা স্বস্তিদায়ক হয়নি স্বাগতিকদের জন্য। দিনের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরতে হয় সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে। পাকিস্তানি পেসার খুররম শাহজাদের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার অধিনায়ক। ৪৬ বলে ১৫ রান করে শান্ত বিদায় নিলে ১১৫ রানে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
স্পোর্টস ডেস্ক: সকালে শান্তকে হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২০৩ রান তুলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে। আজ প্রথম সেশনে মোট ২৬.২ ওভার খেলা হয়েছে। দিনের শুরুতে খুররম শাহজাদের বলে শান্ত (১৫) এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে এরপর আর পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি মুশফিক ও লিটন। এই সেশনে মাত্র ১টি উইকেট হারিয়ে বোর্ডে আরও ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ। ইনিংসের ৫২.৩ ওভারে দলীয় ২০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা। সকালের শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শান্তর দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে দুইশ ছাড়াল বাংলাদেশের লিড। ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান। এর ফলে পাকিস্তানের প্রথম ইনিংসের রান বাদ দিয়ে বাংলাদেশের লিড এখন দাঁড়িয়েছে ২১৬ রানে। মুশফিক ২১ এবং লিটন ৩৪ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসের শতকধারী লিটন দাস। অন্য প্রান্তে সকাল থেকে উইকেটে অবিচল থাকা মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটার। সকালের সেশনে শুরুটা স্বস্তিদায়ক হয়নি স্বাগতিকদের জন্য। দিনের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরতে হয় সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে। পাকিস্তানি পেসার খুররম শাহজাদের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার অধিনায়ক। ৪৬ বলে ১৫ রান করে শান্ত বিদায় নিলে ১১৫ রানে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x