প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
সিলেট এডিশন ডেস্ক
স্পোর্টস ডেস্ক: সকালে শান্তকে হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২০৩ রান তুলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে।
আজ প্রথম সেশনে মোট ২৬.২ ওভার খেলা হয়েছে। দিনের শুরুতে খুররম শাহজাদের বলে শান্ত (১৫) এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে এরপর আর পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি মুশফিক ও লিটন। এই সেশনে মাত্র ১টি উইকেট হারিয়ে বোর্ডে আরও ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ। ইনিংসের ৫২.৩ ওভারে দলীয় ২০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা।
সকালের শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শান্তর দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে দুইশ ছাড়াল বাংলাদেশের লিড।
৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান। এর ফলে পাকিস্তানের প্রথম ইনিংসের রান বাদ দিয়ে বাংলাদেশের লিড এখন দাঁড়িয়েছে ২১৬ রানে। মুশফিক ২১ এবং লিটন ৩৪ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসের শতকধারী লিটন দাস। অন্য প্রান্তে সকাল থেকে উইকেটে অবিচল থাকা মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটার।
সকালের সেশনে শুরুটা স্বস্তিদায়ক হয়নি স্বাগতিকদের জন্য। দিনের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরতে হয় সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে। পাকিস্তানি পেসার খুররম শাহজাদের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার অধিনায়ক। ৪৬ বলে ১৫ রান করে শান্ত বিদায় নিলে ১১৫ রানে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।