শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

 দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা-ছেলের শরীর

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৫:১৩ পিএম

 দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা-ছেলের শরীর
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা ও শিশু সন্তানের শরীরের বিভিন্ন অংশ। এখন তারা ওসমানীর বেডে দুর্বিসহ জীবন যাপন করছেন। বৃহস্পতিবার (১৪ মে) মোগলাবাজার থানায় এমন অভিযোগ দায়ের করেছেন সুনামগঞ্জের ছাতক থানার সঞ্জবপুর এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. এমরান মিয়া (৪৩)। অ্যাসিড সন্ত্রাসের শিকার তার স্ত্রীর নাম খাদিজা বেগম (৪০) ও ছেলে ১১ বছর বয়সী বায়েজিদ আহমদ। অভিযোগে তিনি দায়ী করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের শিববাড়ী পৈত্যপাড়ার আব্দুল মান্নান মোল্লার ছেলে জিয়াউর রহমান (৪০), লালমাটিয়া ষাটঘর এলাকার আলকাছ মেম্বারের ছেলে রাসেল আহমদ (৩৫) ও দক্ষিণ সুরমা থানার জৈনপুর চান্দাই এলাকার সুনু মিয়ার ছেলে সুজনকে (৩০)। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি পেশায় একজন দিনমজুর এবং গত ৭ মাস ধরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের লালমাটিয়া ষাটঘর এলাকায় পর্তুগাল প্রবাসী নোমান খানের ভূমিতে স্ত্রী সন্তান নিয়ে বসোবাস করছিলেন। দিনমজুরির পাশাপাশি তিনি ওই প্রবাসীর জমিজমার দেখাশোনা করেন। কিন্তু অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে প্রবাসীর ওই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিলেন এবং তারা বারবার তাদের উচ্ছেদের হুমকিও দিয়ে যাচ্ছিলেন। কোনো প্রতিবাদ করলে তারা মারতে উদ্যত হন। এ অবস্থায় গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি পান খেতে পাশের দোকান গিয়েছিলেন। ফিরে আসার সময় তার ঘরের পাশ থেকে ওই তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে দৌড়ে যেতে দেখেন। আতঙ্কিত হয়ে ঘরে ফিরে দেখেন স্ত্রী খাদিজা ও ছেলের শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে। ঘরে প্রবেশ করে মোবিলের বোতল ও প্লাস্টিকের ছোটো গ্লাস মেঝেতে পড়েথাকতে দেখেন। এসময় তোষক পোড়ার গন্ধও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে স্ত্রী ও ছেলেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনির হোসেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে আমরা তাদের দেখে এসেছি। এ ব্যাপার আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমরান অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

 দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা-ছেলের শরীর

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা ও শিশু সন্তানের শরীরের বিভিন্ন অংশ। এখন তারা ওসমানীর বেডে দুর্বিসহ জীবন যাপন করছেন। বৃহস্পতিবার (১৪ মে) মোগলাবাজার থানায় এমন অভিযোগ দায়ের করেছেন সুনামগঞ্জের ছাতক থানার সঞ্জবপুর এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. এমরান মিয়া (৪৩)। অ্যাসিড সন্ত্রাসের শিকার তার স্ত্রীর নাম খাদিজা বেগম (৪০) ও ছেলে ১১ বছর বয়সী বায়েজিদ আহমদ। অভিযোগে তিনি দায়ী করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের শিববাড়ী পৈত্যপাড়ার আব্দুল মান্নান মোল্লার ছেলে জিয়াউর রহমান (৪০), লালমাটিয়া ষাটঘর এলাকার আলকাছ মেম্বারের ছেলে রাসেল আহমদ (৩৫) ও দক্ষিণ সুরমা থানার জৈনপুর চান্দাই এলাকার সুনু মিয়ার ছেলে সুজনকে (৩০)। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি পেশায় একজন দিনমজুর এবং গত ৭ মাস ধরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের লালমাটিয়া ষাটঘর এলাকায় পর্তুগাল প্রবাসী নোমান খানের ভূমিতে স্ত্রী সন্তান নিয়ে বসোবাস করছিলেন। দিনমজুরির পাশাপাশি তিনি ওই প্রবাসীর জমিজমার দেখাশোনা করেন। কিন্তু অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে প্রবাসীর ওই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিলেন এবং তারা বারবার তাদের উচ্ছেদের হুমকিও দিয়ে যাচ্ছিলেন। কোনো প্রতিবাদ করলে তারা মারতে উদ্যত হন। এ অবস্থায় গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি পান খেতে পাশের দোকান গিয়েছিলেন। ফিরে আসার সময় তার ঘরের পাশ থেকে ওই তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে দৌড়ে যেতে দেখেন। আতঙ্কিত হয়ে ঘরে ফিরে দেখেন স্ত্রী খাদিজা ও ছেলের শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে। ঘরে প্রবেশ করে মোবিলের বোতল ও প্লাস্টিকের ছোটো গ্লাস মেঝেতে পড়েথাকতে দেখেন। এসময় তোষক পোড়ার গন্ধও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে স্ত্রী ও ছেলেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনির হোসেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে আমরা তাদের দেখে এসেছি। এ ব্যাপার আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমরান অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x