শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:১৬ পিএম

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়
রুবেল আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থী শ্রীপুর চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান, মোকামপুঞ্জির খাসিয়া পল্লীর শিশু, আলুবাগান এলাকার হিন্দু ও পাত্র সম্প্রদায়ের শিশু এবং স্থানীয় মুসলিম পরিবারের শিক্ষার্থী। বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের শিশুদের মিলনস্থল হিসেবে বিদ্যালয়টি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালে বাঁশ-বেতের ঘরে পাঠদান শুরু হলেও ১৯৯৪ সালে নির্মিত তিন কক্ষবিশিষ্ট ভবনের ওপরই এখনো নির্ভর করছে পুরো বিদ্যালয়টি। বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য ভবনটি একেবারেই অপ্রতুল হয়ে পড়েছে। গাদাগাদি করে শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে এবং বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় পাঠদান ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া শিক্ষকদের বসার জন্য ছোট একটি অফিস কক্ষ থাকলেও সেখানে অফিসের আসবাবপত্র রাখতেই হিমশিম খেতে হয়। ফলে শিক্ষক ও অভিভাবকদের বসার পর্যাপ্ত জায়গারও সংকট রয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় বিদ্যালয়টি পরিদর্শনে এসে ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, “মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার অন্যতম ভরসাস্থল। কিন্তু বর্তমান ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপ্রতুল। শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার স্বার্থে দ্রুত একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ জরুরি।” এ বিষয়ে ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। বিভিন্ন সম্প্রদায়ের দরিদ্র পরিবারের সন্তানরা এখানে লেখাপড়া করে। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজমল আলী বলেন, “বর্তমান ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থাও নেই। একটি আধুনিক ও প্রশস্ত ভবন নির্মাণ এখন সময়ের দাবি।” বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন বলেন, “বিদ্যালয়টিতে মাত্র তিনটি কক্ষে নাজুক পরিবেশে পাঠদান করানো হয়। ছোট একটি অফিস কক্ষে শিক্ষকরা ঠিকমতো বসতেও পারেন না। বর্তমান ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে লেখাপড়া করছে। একটি আধুনিক ও বড় ভবন নির্মাণ হলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।” এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমেদ, ব্যবসায়ী শামীম আহমদ ও রহিম। এলাকাবাসী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়টিতে বেশিরভাগ সুবিধাবঞ্চিত শিশুরা লেখাপড়া করে এবং বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। তারা দ্রুত নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
রুবেল আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থী শ্রীপুর চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান, মোকামপুঞ্জির খাসিয়া পল্লীর শিশু, আলুবাগান এলাকার হিন্দু ও পাত্র সম্প্রদায়ের শিশু এবং স্থানীয় মুসলিম পরিবারের শিক্ষার্থী। বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের শিশুদের মিলনস্থল হিসেবে বিদ্যালয়টি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালে বাঁশ-বেতের ঘরে পাঠদান শুরু হলেও ১৯৯৪ সালে নির্মিত তিন কক্ষবিশিষ্ট ভবনের ওপরই এখনো নির্ভর করছে পুরো বিদ্যালয়টি। বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য ভবনটি একেবারেই অপ্রতুল হয়ে পড়েছে। গাদাগাদি করে শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে এবং বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় পাঠদান ব্যাহত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া শিক্ষকদের বসার জন্য ছোট একটি অফিস কক্ষ থাকলেও সেখানে অফিসের আসবাবপত্র রাখতেই হিমশিম খেতে হয়। ফলে শিক্ষক ও অভিভাবকদের বসার পর্যাপ্ত জায়গারও সংকট রয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় বিদ্যালয়টি পরিদর্শনে এসে ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, “মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার অন্যতম ভরসাস্থল। কিন্তু বর্তমান ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপ্রতুল। শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার স্বার্থে দ্রুত একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ জরুরি।” এ বিষয়ে ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। বিভিন্ন সম্প্রদায়ের দরিদ্র পরিবারের সন্তানরা এখানে লেখাপড়া করে। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজমল আলী বলেন, “বর্তমান ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থাও নেই। একটি আধুনিক ও প্রশস্ত ভবন নির্মাণ এখন সময়ের দাবি।” বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন বলেন, “বিদ্যালয়টিতে মাত্র তিনটি কক্ষে নাজুক পরিবেশে পাঠদান করানো হয়। ছোট একটি অফিস কক্ষে শিক্ষকরা ঠিকমতো বসতেও পারেন না। বর্তমান ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে লেখাপড়া করছে। একটি আধুনিক ও বড় ভবন নির্মাণ হলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।” এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমেদ, ব্যবসায়ী শামীম আহমদ ও রহিম। এলাকাবাসী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়টিতে বেশিরভাগ সুবিধাবঞ্চিত শিশুরা লেখাপড়া করে এবং বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। তারা দ্রুত নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x