শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরস শুরু

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০২:২২ পিএম

শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরস শুরু
গিলাফ ছড়ানোর মধ্যে দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই মাজার এলাকায় ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। এবার ৭০৭ তম বারের মতো ওরস অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে গিলাফ নিয়ে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা। শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস। এদিকে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন। ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান। শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। মাজার প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও প্রবেশ পথ জুড়ে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। এরপর ভক্ত-আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়াচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে। এদিকে ভক্তদের দেওয়া দানকৃত শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজও শুরু হয়েছে। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে। ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরস শুরু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
গিলাফ ছড়ানোর মধ্যে দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই মাজার এলাকায় ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। এবার ৭০৭ তম বারের মতো ওরস অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে গিলাফ নিয়ে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা। শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস। এদিকে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন। ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান। শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। মাজার প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও প্রবেশ পথ জুড়ে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। এরপর ভক্ত-আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়াচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে। এদিকে ভক্তদের দেওয়া দানকৃত শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজও শুরু হয়েছে। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে। ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শাহজালাল (রহ.) এর ৭০৭ তম ওরস শুরু
0:00 / 0:00
1x