শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে সরকারী খাস জমি দখল ও বেচা-কেনার মহোৎসব চলছে

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম

সিলেটে সরকারী খাস জমি দখল ও বেচা-কেনার মহোৎসব চলছে
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদ এলাকা, খিদিরপুর, আঁটগাঁও, দেবপুর, বহর ও খাদিমনগর মৌজাসহ বিস্তীর্ণ এলাকায় চলছে সরকারী খাস জমি দখল ও বিক্রির রমরমা বাণিজ্য। এসব এলাকাসহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডে পাহাড়, বন, টিলা, চা বাগান, পতিত জমি, সাইল, ছড়া, নালা-খাল ও গোপাট দখল করে নির্মাণ করা হচ্ছে টিনের ঘর-বাড়ি ও বিল্ডিং। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপুর মৌজা (জে.এল.নং ৯৬, ৮১), বহর মৌজা (জে.এল.নং ৭০) ও খাদিমনগর মৌজা (জে.এল.নং ৭১)-এর সরকারী খাস জমি অনুমোদন ছাড়াই প্রভাবশালী চক্র বেচা-বিক্রি করছে। এসব জমি চা বাগানের লিজকৃত ভূমি ও বনজ সম্পদ অন্তর্ভুক্ত হলেও তা কেটে ফেলে প্লট তৈরি ও দালান নির্মাণ চলছে। অভিযোগ রয়েছে, সরকারী এসব জমি দখলে জড়িত মোহাম্মদপুর এলাকার লিটন মিয়া, প্রদীপ, মো. জাহাঙ্গীর আলম (মলন মেম্বার), মিন্টু মোড়া, চিটু মোড়া, কুরেশ মোড়া, বুদন মোড়া, বাচ্চু মোড়া, মখলিছুর রহমান (সুরমা গেইট বাগানবাড়ি), আব্দুল কালাম আজাদ পাটোয়ারী (বর্তমান বাসিন্দা বহর কলোনি), আক্কাস আলী, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, মানিক মিয়া, হুমায়ূন আহমেদ, সুজন মিয়া, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, আলাল মিয়া, কুদ্দুস মিয়া, মইনুদ্দিন, সেবুল মিয়া, আইয়ুব আলী, মহরীল উচমান আলী মহরীল, সাইফুল ইসলাম, হাতিম আলী, গাজী আনিছুর রহমান, তারেক রহমান, রাসনা মামুন চৌধুরী, করিম হাজারী, কয়েছ মিয়া, ইউনুছ আলীসহ আরও অনেকে। অপরাধীদেরকে সহযোগিতার অভিযোগ উঠেছে সহকারী তশিলদার সুজন বাবুর বিরুদ্ধে। অপরাধীরা সংগঠিতভাবে বিভিন্ন দাগের খাস জমি দখল করে স্টাম্পে বেচা-বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। অনুমোদন ছাড়াই পাহাড় কেটে, টিলা উজাড় করে তৈরি করা হচ্ছে ফাঁকা ওয়ালের ভবন ও টিনের ঘরবাড়ি। চা বাগান কর্তৃপক্ষের ম্যানেজার ও মালিক নীনা আফজাল রশীদ চৌধুরী একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও দখলবাজদের কার্যক্রম বন্ধ হয়নি। এমনকি পুলিশ ও প্রশাসন অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা সিলেট জেলা শাখা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা বলেন,“দুর্নীতি মুক্ত দেশ আমাদের স্বপ্ন। সরকারী খাস জমি দখল ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।” এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে সরকারী খাস জমি দখল ও বেচা-কেনার মহোৎসব চলছে

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদ এলাকা, খিদিরপুর, আঁটগাঁও, দেবপুর, বহর ও খাদিমনগর মৌজাসহ বিস্তীর্ণ এলাকায় চলছে সরকারী খাস জমি দখল ও বিক্রির রমরমা বাণিজ্য। এসব এলাকাসহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডে পাহাড়, বন, টিলা, চা বাগান, পতিত জমি, সাইল, ছড়া, নালা-খাল ও গোপাট দখল করে নির্মাণ করা হচ্ছে টিনের ঘর-বাড়ি ও বিল্ডিং। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপুর মৌজা (জে.এল.নং ৯৬, ৮১), বহর মৌজা (জে.এল.নং ৭০) ও খাদিমনগর মৌজা (জে.এল.নং ৭১)-এর সরকারী খাস জমি অনুমোদন ছাড়াই প্রভাবশালী চক্র বেচা-বিক্রি করছে। এসব জমি চা বাগানের লিজকৃত ভূমি ও বনজ সম্পদ অন্তর্ভুক্ত হলেও তা কেটে ফেলে প্লট তৈরি ও দালান নির্মাণ চলছে। অভিযোগ রয়েছে, সরকারী এসব জমি দখলে জড়িত মোহাম্মদপুর এলাকার লিটন মিয়া, প্রদীপ, মো. জাহাঙ্গীর আলম (মলন মেম্বার), মিন্টু মোড়া, চিটু মোড়া, কুরেশ মোড়া, বুদন মোড়া, বাচ্চু মোড়া, মখলিছুর রহমান (সুরমা গেইট বাগানবাড়ি), আব্দুল কালাম আজাদ পাটোয়ারী (বর্তমান বাসিন্দা বহর কলোনি), আক্কাস আলী, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, মানিক মিয়া, হুমায়ূন আহমেদ, সুজন মিয়া, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, আলাল মিয়া, কুদ্দুস মিয়া, মইনুদ্দিন, সেবুল মিয়া, আইয়ুব আলী, মহরীল উচমান আলী মহরীল, সাইফুল ইসলাম, হাতিম আলী, গাজী আনিছুর রহমান, তারেক রহমান, রাসনা মামুন চৌধুরী, করিম হাজারী, কয়েছ মিয়া, ইউনুছ আলীসহ আরও অনেকে। অপরাধীদেরকে সহযোগিতার অভিযোগ উঠেছে সহকারী তশিলদার সুজন বাবুর বিরুদ্ধে। অপরাধীরা সংগঠিতভাবে বিভিন্ন দাগের খাস জমি দখল করে স্টাম্পে বেচা-বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। অনুমোদন ছাড়াই পাহাড় কেটে, টিলা উজাড় করে তৈরি করা হচ্ছে ফাঁকা ওয়ালের ভবন ও টিনের ঘরবাড়ি। চা বাগান কর্তৃপক্ষের ম্যানেজার ও মালিক নীনা আফজাল রশীদ চৌধুরী একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও দখলবাজদের কার্যক্রম বন্ধ হয়নি। এমনকি পুলিশ ও প্রশাসন অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা সিলেট জেলা শাখা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা বলেন,“দুর্নীতি মুক্ত দেশ আমাদের স্বপ্ন। সরকারী খাস জমি দখল ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।” এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x