শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে মুসল্লি খুন অভিযুক্ত গ্রেফতার

স্মরন সিং,জেলা প্রতিনিধ :
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:১৭ পিএম

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে মুসল্লি খুন অভিযুক্ত গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজরত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. জসিম উদ্দিন (৩২) নামাজ চলাকালে একই গ্রামের বাসিন্দা বৃদ্ধ হাফিজ উল্লাহ (৮০)-এর ওপর হঠাৎ হামলা চালায়। তিনি কলম দিয়ে চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দিলে হাফিজ উল্লাহ মসজিদের ভেতরে গুরুতর আহত হয়ে পড়ে যান। এতে তার দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্ত জসিম উদ্দিন পশ্চিম লইয়ারকুল গ্রামের শওকত আলীর ছেলে এবং নিহত হাফিজ উল্লাহ একই গ্রামের মৃত মফস উল্লাহর ছেলে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জসিম উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই সজীব চৌধুরী। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে জসিম উদ্দিন বাকিতে মালামাল নিতেন। এ নিয়ে আগের দিন (শনিবার) তাদের মধ্যে বকেয়া টাকা নিয়ে বিরোধ হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে মুসল্লি খুন অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজরত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. জসিম উদ্দিন (৩২) নামাজ চলাকালে একই গ্রামের বাসিন্দা বৃদ্ধ হাফিজ উল্লাহ (৮০)-এর ওপর হঠাৎ হামলা চালায়। তিনি কলম দিয়ে চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দিলে হাফিজ উল্লাহ মসজিদের ভেতরে গুরুতর আহত হয়ে পড়ে যান। এতে তার দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্ত জসিম উদ্দিন পশ্চিম লইয়ারকুল গ্রামের শওকত আলীর ছেলে এবং নিহত হাফিজ উল্লাহ একই গ্রামের মৃত মফস উল্লাহর ছেলে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জসিম উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই সজীব চৌধুরী। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে জসিম উদ্দিন বাকিতে মালামাল নিতেন। এ নিয়ে আগের দিন (শনিবার) তাদের মধ্যে বকেয়া টাকা নিয়ে বিরোধ হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x